শিরোনাম
◈ ডা. জাহাঙ্গীর কবিরের পরামর্শে কিটো ডায়েটে রোগীর মৃত্যু, তদন্তে কমিটি ◈ হাম-উপসর্গে হাজারের পথে মৃত্যু, একদিনে প্রাণ গেল আরও ৪ জনের ◈ এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির ◈ নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব ◈ আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান কঠিন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভা‌লো হ‌লো না দুই বো‌নের প্রত্যাবর্তনটা, হে‌রেই বিদায় ◈ জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফর নয়, দিনক্ষণ চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ কারাবন্দিদের জন্য চালু হচ্ছে ভিডিও কল, সপ্তাহে একবার ১০ মিনিট কথা বলার সুযোগ:আধুনিকায়নে বদলে যাচ্ছে কারা ব্যবস্থা ◈ এবার পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি! ◈ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৮ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি চাকরিজীবীরা টানা ৪ দিনের ছুটি পাবেন যেভাবে

সরকারি চাকরিজীবীদের জন্য সামনে আসছে তিন দিনের ছুটি। এই তিন দিনের ছুটির সঙ্গে একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে চার দিনের টানা ছুটি।

সরকারি ছুটির তালিকা (প্রজ্ঞাপন) অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত পালিত হওয়ার কথা রয়েছে। যদিও শবে বরাত পালনের বিষয়ে চাঁদ দেখার ওপর নির্ভর করে।

৪ ফেব্রুয়ারি যদি শবে বরাত হয়, তবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিনের ছুটি নিতে পারলেই মিলবে টানা চার দিনের ছুটি। কেননা বৃহস্পতিবারের পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

হিসাব অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার ছুটি নিতে পারলে টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে, এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ছুটি থাকবে।

যদিও এতে বলা হয়েছে, এই ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

  • সর্বশেষ