শিরোনাম
◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৪:৫০ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বাংলাদেশের জন্য যে তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত

মনিরুল ইসলাম : বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেশন প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের জন্য তিনটি সুখবরের কথা জানিয়েছেন।

মঙ্গলবার ইইউ রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় বলেন, ‘আমি বাংলাদেশের জনগণের জন্য তিনটি সুখবর জানাচ্ছি। তিনি বলেন, প্রথম খবরটি হলো বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বহুল আলোচিত অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির (পিসিএ) বিষয়টি আমাদের আলোচকরা চূড়ান্ত করেছেন।

দ্বিতীয় সুখবরটির জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইইউ পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন স্বল্প ও দীর্ঘমেয়াদে নির্বাচন পর্যবেক্ষণ করবে। ৫৬ সদস্যের নির্বাচন পর্যবেক্ষক দল দীর্ঘমেয়াদে নির্বাচন পর্যবেক্ষণ করবে। নির্বাচনের ঠিক আগে আরো ৯০ জন পর্যবেক্ষক আসবেন। ইইউ পর্যবেক্ষকরা বাংলাদেশের ৬৪ জেলাতেই নির্বাচন পর্যবেক্ষণ করবেন। নির্বাচনের পর ইইউ থেকে তাদের পর্যবেক্ষণ তুলে ধরা হবে।

তৃতীয় সুখবরটির ব্যাপারে  মাইকেল মিলার বলেন, বাংলাদেশের নাগরিক সমাজের ভূমিকা বৃদ্ধির কাজে তহবিল বাড়াতে আমরা ইতোমধ্যে কানাডা ও সুইজারল্যান্ডের সঙ্গে আমরা একটি চুক্তি করেছি। আমাদের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো-বাংলাদেশের জনগণসহ নাগরিক সমাজের ভূমিকা জোরদার করা, যাতে করে আগামী দিনগুলোতে প্রত্যাশিত সংস্কার কার্যক্রম বাস্তবায়নসহ আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন তাদের যেন জবাবদিহির ভেতরে রাখা যায়।

  • সর্বশেষ