শিরোনাম
◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২২, ০৫:৫৭ বিকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২২, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জঙ্গিবাদ রোগ মুক্তিতে বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ দরকার: আইজিপি

ড. বেনজীর আহমেদ

সুজন কৈরী: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ইসলামের নাম ব্যবহার করে গণহত্যা চালিয়ে ইসলাম ও মানুষকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। ধর্মকে পুঁজি করে যারা মানুষ হত্যা করছে তাদের প্রতিরোধ করতে হবে। সে প্রতিরোধ হবে ইন্টেলেকচুয়াল ও কালচারাল (চিন্তা ও বুদ্ধিবৃত্তিক) প্রতিরোধ। তবেই এই রোগ (জঙ্গিবাদ) থেকে মুক্তি পাওয়া যাবে।

রোববার দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) ‘ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. বেনজীর আহমেদ বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামী চিন্তাবিদরা অজানা কারণে কথা বলতে চান না। যারা ইসলামি চিন্তাবিদ এবং যারা ওয়াজ-মাহফিল করেন তারা জঙ্গিবাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না। ইসলামকে অপবাদ দিয়ে বলা হয়, এই ধর্মটাই হচ্ছে জঙ্গি। সারা বিশ্বে গত ৪০ বছর ধরে এ ধরনের প্রচারণা চলছে। ইসলামকে সন্ত্রাসের ধর্ম, রক্তপাতের ধর্ম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে প্রথম শ্রেণির ইসলামি চিন্তাবিদ, মাওলানা ও ধর্মীয় নেতা যারা আছেন তাদেরকে কথা বলতে হবে। 

তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় এখন প্রচুর ইসলামিক কনটেন্ট দেখা যায়। যেখানে কোনো সেন্সর নেই, কোনো মডারেটর নেই, কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। ফলে অজস্র  নতুন নতুন তথ্য ঢুকছে। এর কোনটা সঠিক আর কোনটা বেঠিক তা বোঝা মুশকিল। এসবের বিরুদ্ধে ধর্মীয় চিন্তাবিদদের কথা বলতে হবে। 

পুলিশ প্রধান বলেন, হলি আর্টিজান হামলার পরে আমাদের দেশের আ্যম্বাসিগুলো পরিবার ছাড়া আ্যম্বাসি ঘোষণা করা হলো। এরপর প্রতি সপ্তাহে ঘোষণা আসতে থাকলো বাংলাদেশে কারা কারা আসতে পারবে না। বিমানের মাধ্যমে তখন অনেক দেশ কার্গো বন্ধ করে দিয়েছিল।  তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলের সহযোগিতায় আমরা যদি দ্রুততম সময়ের মধ্যে তা হ্যান্ডেল করতে না পারতাম তাহলে দেশের অনেক ক্ষতি হয়ে যেত। 

তিনি বলেন, অনেকেই বলেছিলো জঙ্গিবাদ থেকে বাংলাদেশ কখনো বেরোতে পারবে না। আল্লাহর রহমত আমরা দ্রুততম সময়ের মধ্যেই জঙ্গিবাদকে নির্মূল করতে পেরেছি। আমাদের সব সময় জঙ্গিদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। জঙ্গিবাদের থ্রেট এখনো যায়নি। সারা বিশ্ব থেকে এ থ্রেট না যাওয়া পর্যন্ত আমাদের দেশেও থ্রেট থাকবে। তিনি বলেন, পুলিশ নীরবে-সরবে জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।

আইজিপি বলেন, ইসলামের অপব্যাখ্যা দিয়ে অনেকে জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে। এজন্য ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরে কাউন্টার নেরেটিভ প্রয়োজন। এক্ষেত্রে, ‘ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ’ গ্রন্থের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

  • সর্বশেষ