শিরোনাম
◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়?

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৪:২৭ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সচিবালয়ের সামনে বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৭

আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে আজ সচিবালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই মিছিলে পুলিশের লাঠিচার্জে ৬ শিক্ষার্থী ও ১ পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সচিবালয়ের শিক্ষাভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইভান তাহসিব (২৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী জাহিদুল ইসলাম রিয়াদ (২২) ও নেবলা তাসফিয়া তাবাসুম (২২), নর্দান ইউনিভার্সিটির মারুক হাসান (২০), ঢাকা কলেজের তৈয়ব ইসলাম (২৪), সিভিল ইঞ্জিনিয়ারিয়ের ছাত্র পঙ্কজ নাথ সূর্য (৩০) ও পথচার সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী।

পথচারী মো. বাবুল (৪৮)। আহতদের আজ দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদেরকে ঢামেক হাসপাতলে নিয়ে আসা জহরলাল ও আহত শিক্ষার্থী ইভান তাহসিব বলেন, ‘গতকাল আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে আজ দুপুরে

আদিবাসীদের পক্ষে বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে রাজু ভাস্কর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা সচিবালয়ের দিকে যাওয়ার পথে শিক্ষাভবনের সামনে পুলিশ আমাদের বিক্ষোভ মিছিলের ওপর অতর্কিতভাবে লাঠিচার্জ করে। এতে ৬ শিক্ষার্থী ও এক পথচারী আহত হয়েছে। ’

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ৬ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের অবস্থা গুরুতর নয়। উৎস: দৈনিক আমাদের সময়।

 

  • সর্বশেষ