শিরোনাম
◈ অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী ◈ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, তরুণীর মরদেহ ফেলে পালালেন চালক ◈ পদ্মা সেতু এলাকায় সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ ও আহত ◈ ফজরের নামাজে মসজিদে উপচে পড়া ভিড়, আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে ‘মেন অব ফজর’ উদ্যোগ ◈ সোমবার জাপানি কনসোর্টিয়ামের সাথে তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন ◈ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ◈ বাংলাদেশে ফেরার প্রস্তুতি, যে ২ স্থলসীমান্তে নজর শেখ হাসিনার

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০৫:৪৬ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত কর্মচারী জাহাঙ্গীর দেশ ছেড়ে পালিয়েছেন

সঞ্চয় বিশ্বাস: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত কর্মচারী ৪০০ কোটি টাকার মালিক আলোচিত জাহাঙ্গীর আলম যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন তার পরিবারের একজন সদস্য। রোববার বিকেলে চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর রাতেই জাহাঙ্গীর আলম দেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সূত্র: আরটিভি, ৭১টিভি

[৩] আলোচিত ওই পিওনের বড় ভাই মো. মীর হোসেন সাংবাদিকদের বলেন, সন্তানদের নিয়ে জাহাঙ্গীরের দ্বিতীয় স্ত্রী যুক্তরাষ্ট্রে বসবাস করেন। রোববার রাতে জাহাঙ্গীর তাদের কাছে চলে গেছেন।

[৪] রোববার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা এখন দুর্নীতিবাজদের ধরতে পারছি বলেই সবাই জানতে পারছে। আমার বাসায় কাজ করে গেছে, সেই পিয়নও ৪০০ কোটি টাকার মালিক। সে হেলিকপ্টার ছাড়া চলে না। আর, এটাই বাস্তব কথা। সূত্র: ৭১টিভি

[৫] এরপরই ব্যাপক আলোচনায় আসেন জাহাঙ্গীর। বেরিয়ে আসতে শুরু করেছে তা অঢেল সম্পদের তথ্য। পিওন কীভাবে শত শত কোটি টাকা কামাই করেছেন তা নিয়ে উঠছে প্রশ্ন।

[৬] জানা গেছে, নোয়াখালির খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে আলোচিত জাহাঙ্গীরের চারতলা বাড়ি রয়েছে। বাড়িটির দোতলা ও তিন তলায় জাহাঙ্গীর থাকতেন। সোমবার বিকেল থেকে দুটি ফ্লোর তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

[৭] ওই পিওনের বড় ভাই বলেন, প্রধানমন্ত্রীর মুখে ভাইয়ের এমন কীর্তিকলাপ শুনে লজ্জিত। আমরা এতদিন জানতাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক। তার কার্যালয়ে আসা-যাওয়া আছে। হঠাৎ রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে ৪০০ কোটি টাকার মালিক হয়ে যাওয়ার কথা শুনে লজ্জিত ও হতভম্ব হয়ে পড়ি। তার ব্যক্তিগত সবগুলো মোবাইল নম্বর বন্ধ আছে। এ জন্য যোগাযোগ করতে পারছি না।

[৮] পিওন জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যাগ বহন করতেন, প্রধানমন্ত্রীর খাবার সামনে এগিয়ে দিতেন এবং অন্যান্য ফাই-ফরমাশ খাটতেন। আওয়ামী লীগ সভাপতি যখন বিরোধী দলে তখন থেকেই জাহাঙ্গীর প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী ঢাকার বাইরে যখন বিভিন্ন রাজনৈতিক সভায় যেতেন সেখানেও জাহাঙ্গীরকে দেখা যেত। আস্তে আস্তে জাহাঙ্গীরের একটি রাজনৈতিক বলয় তৈরি হয়ে যায়।

[৯] জাহাঙ্গীরের বাড়ি নোয়াখালীর চাটখিলে। সেই সময় তার আমন্ত্রণে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী হেলিকপ্টারে করে নোয়াখালীর চাটখিলে বিভিন্ন কর্মসূচিতে গিয়েছিলেন। যার কিছু ছিল জাহাঙ্গীরের ব্যক্তিগত আয়োজনের অনুষ্ঠানে। একই সময়ে প্রধানমন্ত্রীর আরেক পিয়ন আবদুল মান্নানকেও চাকরিচ্যুত করা হয়েছিল। তবে তার বিরুদ্ধে হেলিকপ্টার ব্যবহারের কোনো সংবাদ পাওয়া যায়নি। সম্পাদনা: এল আর বাদল

 

  • সর্বশেষ