শিরোনাম
◈ উজানের ঢলে উত্তাল তিস্তা: উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা, চরাঞ্চলে আতঙ্ক ◈ আড়িয়াল বিলের ৫ প্রজাতির দেশীয় মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক : বাকৃবির গবেষণা ◈ ১০১ মি‌লিয়ন ডলা‌রে আর্সেনা‌লে যোগ দি‌চ্ছেন ব্রা‌জি‌লিয়ান ফুটবলার ব্রুনো গুইমারেস ◈ শেয়ারবাজারে ইতিবাচক ধারা, তবু এক মাসে উধাও ২৩ হাজার বিও হিসাব ◈ পবিপ্রবিতে শেখ হাসিনার পক্ষে তৎপরতার অভিযোগে তদন্তের মুখে শিক্ষকরা ◈ গ্যাস সংকটে পোশাক শিল্পে উৎপাদন ধস, আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কা ◈ সেনেগাল জাতীয় দলের ফুটবলার বাংলাদেশ লিগে খেল‌তে আসছেন ◈ নিরাপত্তার স্বার্থে জবি ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ ◈ গ্যাস সংকট নিরসনে বড় পদক্ষেপ, আজ চালু হচ্ছে মহেশখালী এলএনজি টার্মিনাল ◈ যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী

প্রকাশিত : ৩০ জুন, ২০২২, ১১:০৭ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২২, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবতাবিরোধী অপরাধে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

মহসীন কবির: মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা ও ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলার পাঁচজনের মধ্যে মো. শফি উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আমৃত্যু কারাদণ্ড পাওয়া তিন আসামি হলেন- মো. তাজুল ইসলাম (৮০), মো. জাহেদ মিয়া (৬২) ও ছালেক মিয়া। অপর আসামি সাব্বির আহমেদকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বেঞ্চ রায় ঘোষণা করেন। 

গত ১৭ মে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানির পর এর ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন। ওই দিন আদালত রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন। আসামিপক্ষে শুনানি করেন আব্দুস সাত্তার পালোয়ান, গাজী তামিম।

২০১৮ সালের ২১ মার্চ এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। যাচাই-বাছাই শেষে আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনতে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন।

এর পর পাঁচ আসামির বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার মতো বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়