শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই ◈ ছাত্রদলের দুই ধারার দ্বন্দ্বে ইতি, একই মঞ্চে আমান–রিজভী: রাজনীতিতে নতুন বার্তা ◈ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ০৮:২১ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৩, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কানাডায় দোয়া মাহফিল 

কানাডা আলবার্টা প্রভিন্স বিএনপি

কানাডা প্রতিনিধি: বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনস সভা করেছে কানাডা আলবার্টা প্রভিন্স বিএনপি।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ মে) আলবার্টা প্রভিন্সের ক্যালগেরি শহরের বাংলাদেশ সেন্টারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আলবার্টা প্রভিন্স বিএনপির সভাপতি প্রকৌশলী জাহিদ খান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর মৃধা। 

এসময় আলমগীর মৃধা বলেন, জাতির এই ক্রান্তিকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করে আলবার্টা বিএনপিকে অতীতের ন্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের  ডাকে সাড়া দিয়ে চলমান আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। 

এতে প্রধান বক্তা ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সরকার এম শাহীন। স্বাগত বক্তব্য রাখেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাসুদ হোসেন।

সভাপতির বক্তব্যে জাহিদ খান সবুজ বলেন, শহীদ জিয়াউর রহমান বারবার দেশের ক্রান্তিলগ্নে ত্রাণকর্তার ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন। 

আরও বক্তব্য রাখেন, আলবার্টা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান ইলিয়াস, আলবার্টা বিএনপির সহ সভাপতি কৃষিবিদ মোহাম্মদ খলিলুর রহমান শম্পা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সাইফুল আলম মিশন, রাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক ফজলে দারাইন প্রমুখ। 
 
অনুষ্ঠানের সঞ্চালনা করেন, মোহাম্মদ রশিদ রিপন।  কোরআন থেকে তেলাওয়াত করেন মসিহউজ্জামান রোমেল। মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা ফজলে দারাইন।

এসএম/এইচএ

  • সর্বশেষ