শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ০৬:২১ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুমতি ছাড়া হজের চেষ্টা, সৌদিতে বাংলাদেশিসহ ১৩ জন আটক

হজের নির্ধারিত নিয়ম ও আইন লঙ্ঘনের দায়ে ১২ জন প্রবাসী এবং এক সৌদি নাগরিককে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পৃথক তিনটি অভিযানে তাদের আটক করা হয়।

সৌদি আরবের হজ নিরাপত্তা বাহিনী জানিয়েছে, প্রথম অভিযানে মক্কার দুর্গম পাহাড়ি রাস্তা ও উপত্যকা ব্যবহার করে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে পাঁচ তুর্কি নাগরিককে আটক করা হয়। তাদের কাছে হজের প্রয়োজনীয় কোনো অনুমতিপত্র (পারমিট) ছিল না। আটকের পর তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

দ্বিতীয় অভিযানে মক্কার নিরাপত্তা টহল দল চারজন প্রবাসী নাগরিককে আটক করে। আটককৃতরা ভারত ও বাংলাদেশের নাগরিক। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে হজের ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। অভিযানে তাদের কাছ থেকে জাল কার্ড, ভুয়া নথিপত্র এবং জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

তৃতীয় অভিযানে তিন আফগান নাগরিককে অবৈধভাবে মক্কায় পৌঁছে দেওয়ার চেষ্টার সময় এক সৌদি নাগরিককে আটক করা হয়েছে। ওই আফগান নাগরিকদের কাছেও হজের কোনো বৈধ অনুমতিপত্র ছিল না।

Advertisement

দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ সৌদি নাগরিক ও প্রবাসীদের হজের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সহযোগিতার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে যেকোনো নিয়ম লঙ্ঘন বা সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের ৯৯৯ নম্বরে ফোন করে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।

সূত্র : সৌদি গেজেট   

  • সর্বশেষ