শিরোনাম
◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ০৮:২০ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরমে মুখে লালচে র‍্যাশ, ঘরোয়া উপকরণেই মিলতে পারে সমাধান

গরমে ঘাম জমে ত্বকে চুলকানি, র্যাশ কিংবা ঘামাচির সমস্যা অনেকেরই হয়। আরও একটি সমস্যা দেখা দেয়, তা হচ্ছে— ‘নিকেল অ্যালার্জি’। আংটি, চুড়ি কিংবা ঘড়ি অথবা ধাতব কিছু থেকে এক রকম চর্মরোগ হতে দেখা যায়। এতে ত্বকে জ্বালা ও চুলকানি বাড়ে। কারও ত্বকে বড় বড় ফোসকা পড়ে। এতে ত্বকের রঙও বদলে যায়। এ বিষয়ে ত্বক বিশেষজ্ঞরা বলছেন, গরমের সময়ে হিট র‌্যাশ ও কনট্যাক্ট ডার্মাটাইটিসের সমস্যা বাড়ে। এর থেকে রেহাই পেতে ঘরোয়া কিছু টোটকাই কাজে আসতে পারে। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন ফেসপ্যাক ব্যবহার করবেন—

চন্দন ও গোলাপজলের প্যাক 

চন্দন ও গোলাপজলের প্যাক বানিয়ে ফেলুন। চন্দনের প্রদাহনাশক গুণ ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। আর র্যাশের সমস্যা দূর করে। ১ টেবিল চামচ খাঁটি চন্দনগুঁড়ো এবং প্রয়োজনমতো গোলাপজল মিশিয়ে প্যাক বানিয়ে নিতে পারেন। এতে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

শসা ও টকদইয়ের প্যাক

শসা ত্বককে ঠান্ডা করে রাখে এবং টকদইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের চুলকানি ও সংক্রমণ দূর করতে সাহায্য করে। অর্ধেক শসার রসের সঙ্গে ১ টেবিল চামচ টকদই মিশিয়ে প্যাক বানিয়ে ফেলুন। তা মুখ ও হাতে মেখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। 

কফি-মধুর প্যাক

কটি পাত্রে দুই চামচ করে চিনি, কফি ও মধু মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি ত্বকে ভালো করে মালিশ করে ১৫ মিনিটের মতো রেখে দিন। এরপর তা ধুয়ে নিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিন। এ পদ্ধতি রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে। আর ত্বক আরও উজ্জ্বল দেখায়।

তরমুজ প্যাক

ত্বকের প্রদাহ কমাতে ও ত্বক আর্দ্র রাখতে তরমুজের জুড়ি মেলা ভার। এক কাপের মতো তরমুজ কুচি নিয়ে তা ব্লেন্ড করে নিন। এটি ত্বকে লাগিয়ে রাখলে চুলকানি কমবে। র্যাশের সমস্যাও দূর হবে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়