শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ০২:৫১ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বারবার হাঁচি হলে করণীয় কী

হাঁচি আসা স্বাভাবিক ব্যাপার। কিন্তু মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকা অবস্থায় একের পর এক হাঁচি আসলে অস্বস্তি অনুভব হয়।  

মূলত আমাদের বুক ও পেটের মাঝখানে থাকা ডায়াফ্রাম নামের একটি পেশি হঠাৎ সংকুচিত হলে হাঁচি শুরু হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটি কয়েক মিনিটের মধ্যেই বন্ধ হয়ে যায়। তবে দীর্ঘক্ষণ চলতে থাকলে কিছু ঘরোয়া উপায় কাজে লাগতে পারে।

আরেকটি কার্যকর উপায় হল কয়েক সেকেন্ড শ্বাস আটকে রাখা। এতে শরীরে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা কিছুটা বৃদ্ধি পায়, যা ডায়াফ্রামকে স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করতে পারে। কেউ কেউ গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়ার পরামর্শও দেন।

রান্নাঘরে থাকা এলাচও হাঁচি কমাতে সাহায্য করে। এক কাপ গরম পানিতে ২-৩টি এলাচ ফুটিয়ে সেই পানি পান করলে উপকার পেতে পারেন। আদার ছোট টুকরো চিবিয়ে খাওয়া, এক চামচ মধু খাওয়া বা কয়েক ফোঁটা লেবুর রস খেলেও অনেকের হাঁচি কমে যায়।

Advertisement

এছাড়াও বরফকুচি খাওয়া, হালকা গার্গল করা, জিভ আলতো করে টেনে ধরা, হাঁটু বুকের কাছে টেনে বসা, সামান্য ভিনেগার খাওয়া বা চিনেবাদামের মাখন মুখে রেখে ধীরে ধীরে গিলে ফেলার মতো পদ্ধতিও জনপ্রিয়। পুদিনা, মৌরি, দই, ক্যামোমাইল চা এবং গরম জল পান করাও অনেকের ক্ষেত্রে উপকারী বলে মনে করা হয়।

বিশেষজ্ঞরা আরও বলেন, হাঁচি এড়াতে খাবার ধীরে ধীরে খাওয়া, অতিরিক্ত ঝাল বা গ্যাসযুক্ত পানীয় কম খাওয়া এবং খাবারের সময় বেশি কথা না বলার অভ্যাস করা ভাল।

যদি হাঁচি ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে চলতে থাকে, বারবার ফিরে আসে বা এর সঙ্গে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, বমি, মাথা ঘোরা কিংবা অন্য কোনও গুরুতর সমস্যা দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

  • সর্বশেষ