শিরোনাম
◈ ভারতে ব্রা‌জি‌লের ম্যাচ বয়কটের ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার? ◈ বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির রেজাল্টের গুরুত্ব কতটা?  ◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ০৯:৪১ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডায়াবেটিস থাকলে কি পাকা আম খাওয়া যাবে? যা বলছেন চিকিৎসকরা

আমের মৌসুম চলছে এখন। মিষ্টি, রসালো স্বাদের এই ফল কমবেশি সবারই পছন্দের। কেউ কেউ আম এতটাই পছন্দ করেন যে তিনবেলাই খান। আম মিষ্টি ফল। এটি খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকায় অনেকেরই প্রশ্ন , ডায়াবেটিস রোগীদের পাকা আম খাওয়া কি ঠিক?

ভারতীয় গণমাধ্যম ‘আজকাল ’এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকের মতে, সঠিক নিয়ম মেনে আম খেলে ডায়াবেটিস রোগীরাও এই ফলটি খেতে পারেন।  তবে চাইলেই বেশি পরিমাণে আম খাওয়া যাবে না। দিনে একটি আম খাওয়াই তাদের জন্য ভালো। 

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডায়াবেটিস রোগীরা ভারী খাবারের সঙ্গে পাকা আম খাওয়া এড়িয়ে চলুন। সকালের নাশতা ও দুপুরের খাবারের মাঝামাঝি সময়ে পাকা আম খেতে পারলে সবচেয়ে ভালো। চাইলে পাকা আমের সঙ্গে বাদাম, স্প্রাউট বা শসা খেতে পারেন। পাকা আমের জুস, পুডিং বা আমের কোনো ডেজার্ট না খাওয়াই ভালো। রাতের খাবারের তালিকায় ডায়াবেটিস রোগীরা পাকা আম এড়িয়ে চলুন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়