শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ০৪:৫৮ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আম পাকার আগে ফ্রিজে রাখা কেন ঠিক নয়

পাকা আমের মিষ্টি-মধুর গন্ধে সুরভিত চারপাশ। এসময় বাজারে দেখা যায় হরেক পদের আম। অনেকে আবার একসঙ্গে অনেকগুলো আম কিনে নিয়ে বাড়িতে মজুদ করে রাখেন। তবে আম সংরক্ষণের ক্ষেত্রে অনেকেই একটি সাধারণ ভুল করে থাকেন। আম বেশিদিন ভালো রাখার জন্য বেশিরভাগ সময় সেগুলো সরাসরি ফ্রিজে রাখা হয়। এই অভ্যাসটি আসলে উপকারের চেয়ে বেশি ক্ষতি করতে পারে। চলুন জেনে নেওয়া যাক কেন।

১. ঠান্ডা তাপমাত্রা আম পাকার প্রক্রিয়াকে ধীর করে দেয়

আম গ্রীষ্মমন্ডলীয় ফল এবং স্বাভাবিকভাবেই ঘরের তাপমাত্রায় সবচেয়ে ভালোভাবে পাকে। খুব তাড়াতাড়ি ফ্রিজে রাখলে ঠান্ডা তাপমাত্রা আম পাকার প্রক্রিয়াকে ধীর করে দিতে বা বাধাগ্রস্তও করতে পারে। যে কারণে ফলটি ভেতর থেকে শক্ত থেকে যেতে পারে বা এর গঠন অমসৃণ হয়ে যেতে পারে।

২. স্বাদে প্রভাব পড়তে পারে

Advertisement

আমের মিষ্টতা এবং সুগন্ধের একটি অংশ স্বাভাবিকভাবে পাকার সময় তৈরি হয়। কাঁচা আম খুব ঠান্ডা পরিবেশে রাখলে এর স্বাদ নষ্ট হয়ে যেতে পারে এবং পাকা আমের পরিচিত তীব্র সুগন্ধ কমে যেতে পারে।

৩. খসখসে হয়ে যেতে পারে

অনেকে লক্ষ্য করেন যে ফ্রিজে রাখা কাঁচা আম নরম ও রসালো না হয়ে খসখসে বা দানাদার হয়ে যায়। এমনটা হয় কারণ ঠান্ডা তাপমাত্রা ফলের স্বাভাবিক পাকার রাসায়নিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে।

কখন আম ফ্রিজে রাখা উচিত?

আম যখন স্পর্শে নরম হয়ে আসে এবং বোঁটার কাছে মিষ্টি সুগন্ধ ছড়াতে শুরু করে, তখন সেগুলোকে ফ্রিজে রাখা যেতে পারে। পাকা আম ঠান্ডা করলে তা আরও বেশি পেকে যাওয়াকে ধীর করে দেয় এবং কয়েকদিন বেশি সতেজ রাখতে পারে।

আম দ্রুত পাকানোর সহজ কৌশল

কাগজের ব্যাগ বা খবরের কাগজ ব্যবহার করুন: আম কাগজের ব্যাগে রাখুন অথবা খবরের কাগজে আলতোভাবে মুড়ে দিন, যাতে প্রাকৃতিক ইথিলিন গ্যাস আটকে যায়, যা আম পাকাতে সাহায্য করে।

ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখুন: আম সরাসরি সূর্যের আলো থেকে দূরে একটি উষ্ণ ও শুষ্ক জায়গায় রাখুন, যাতে সেগুলো স্বাভাবিকভাবে পাকতে পারে।

গাদাগাদি করে রাখবেন না: আম সামান্য ফাঁকা ফাঁকা করে রাখলে বায়ু চলাচল ভালো হয় এবং অসমভাবে পাকা প্রতিরোধ করা যায়।

  • সর্বশেষ