শিরোনাম
◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায়

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ১০:৪৬ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুর হাতে লিচু দেওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি

জ্যৈষ্ঠের এই সময়ে বাজারে উঠতে শুরু করেছে রসালো লিচু। ছোট–বড় সবারই পছন্দের এই ফল। তবে প্রতি বছর লিচুর মৌসুম এলেই বাড়তে থাকে আরেকটি উদ্বেগজনক ঘটনা—লিচুর বিচি গলায় আটকে শিশু মৃত্যুর খবর।

চিকিৎসকদের মতে, অসতর্কভাবে লিচু খাওয়ানোর কারণে শিশুদের শ্বাসনালিতে বিচি আটকে যেতে পারে। সময়মতো ব্যবস্থা না নিলে তা প্রাণঘাতীও হতে পারে। শুধু শিশু নয়, বড়দের ক্ষেত্রেও এমন দুর্ঘটনা ঘটার নজির রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের কখনও বিচিসহ লিচু খেতে দেওয়া উচিত নয়। বড়দেরই খোসা ও বিচি ছাড়িয়ে ছোট ছোট অংশ করে শিশুকে খাওয়াতে হবে। শিশুদের হাতে পুরো লিচু তুলে দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

খাওয়ার পর বিচিগুলোও দ্রুত সরিয়ে ফেলতে হবে, যাতে শিশু খেলতে গিয়ে মুখে না দেয়। পাশাপাশি লিচু শিশুদের নাগালের বাইরে রাখারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

গলায় লিচুর বিচি আটকে গেলে প্রথমেই শ্বাস নিতে কষ্ট হয়। আক্রান্ত শিশু কথা বলতে পারে না, কাশি শুরু হয়, বমি ভাব দেখা দিতে পারে। অনেক সময় ঠোঁট নীল হয়ে যাওয়া বা অজ্ঞান হওয়ার মতো ঘটনাও ঘটে।

চিকিৎসকদের মতে, এমন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। ছোট শিশু হলে তাকে উপুড় করে হাতের ওপর শুইয়ে পিঠে চাপড় দিতে হবে। বড়দের ক্ষেত্রে পেছন থেকে জড়িয়ে ধরে পেটের ওপর চাপ প্রয়োগ করলে অনেক সময় আটকে থাকা বস্তু বের হয়ে আসে। তবে যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়াই সবচেয়ে নিরাপদ।

বিশেষজ্ঞরা আরও বলছেন, গাছতলায় পড়ে থাকা লিচু না খাওয়াই ভালো। এতে নিপাহ ভাইরাসসহ বিভিন্ন সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। বাজার থেকে কেনা লিচু খাওয়ার আগে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

তাই লিচুর মৌসুমে শিশুদের খাওয়ানোর সময় বাড়তি সতর্ক থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ