শিরোনাম
◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০২:০২ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধূমপানে বাড়ছে ডিমেনশিয়া ঝুঁকি, নতুন গবেষণায় মিলল চমকপ্রদ ব্যাখ্যা

ধূমপান যে মস্তিষ্কের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে, তা আগে থেকেই জানা। তবে এবার যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক নতুন গবেষণায় উঠে এসেছে, ধূমপান কীভাবে ধীরে ধীরে মানসিক অবনতি ঘটায় তার একটি সম্ভাব্য জৈবিক ব্যাখ্যা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, ধূমপান ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়, যার মধ্যে আলঝেইমার মতো রোগও রয়েছে। আগের গবেষণাগুলোতে দেখা গেছে, মধ্যবয়সে অতিরিক্ত ধূমপান করলে পরবর্তীতে এসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি দ্বিগুণেরও বেশি হতে পারে।

ফুসফুস থেকে মস্তিষ্কে প্রভাব

সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, এই সম্পর্কের পেছনে থাকতে পারে ফুসফুস ও মস্তিষ্কের মধ্যে সরাসরি একটি জৈবিক সংযোগ। গবেষকদের মতে, নিকোটিন ফুসফুসের বিশেষ কোষ—পালমোনারি নিউরোএন্ডোক্রাইন সেলসকে সক্রিয় করে।

Advertisement

এই কোষগুলো নিকোটিনের সংস্পর্শে এসে ‘এক্সোজোম’ নামে ক্ষুদ্র কণিকা নিঃসরণ করে। এসব কণিকা রক্তের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলোতে প্রভাব ফেলতে পারে।

মস্তিষ্কে আয়রন নিয়ন্ত্রণে বিঘ্ন

গবেষণায় দেখা গেছে, এই এক্সোজোমগুলো মস্তিষ্কের আয়রন নিয়ন্ত্রণের ক্ষমতাকে ব্যাহত করতে পারে। অথচ স্নায়ুকোষ সুস্থ রাখতে আয়রনের ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

আয়রনের ভারসাম্য নষ্ট হলে—

  • স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হয়
  • কোষের শক্তি উৎপাদন ব্যবস্থা ব্যাহত হয়
  • পারকিনসন-এর মতো স্নায়বিক রোগের ঝুঁকি বাড়ে

গবেষকদের মতামত

গবেষণার সহ-লেখক ও পোস্টডক্টরাল গবেষক চুই ঝ্যাং বলেন, এই গবেষণা ফুসফুস-মস্তিষ্ক সংযোগের একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে, যা ধূমপানের সঙ্গে মানসিক অবনতির সম্পর্ক ব্যাখ্যা করতে সহায়তা করে। গবেষণাটি প্রকাশিত হয়েছে সাইন্স এডভান্সেস জার্নালে।

তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, এই ফলাফল এখনো প্রাথমিক পর্যায়ের। মানুষের ক্ষেত্রে একই প্রক্রিয়া ঘটে কি না, তা নিশ্চিত হতে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন।

সূত্র- সামা টিভি 

  • সর্বশেষ