শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৭ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে বাড়তি পুষ্টি মিলবে যেসব খাবারে

খাবারের পুষ্টিমান আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। দিনের শেষভাগে আমরা কী খাচ্ছি তা শরীরের সুস্থতা, ঘুমের মান ও পরদিনের এনার্জির ওপর অনেক প্রভাব ফেলে। পুষ্টিবিদদের মতে, হালকা কিন্তু পুষ্টিকর খাবার রাতে শরীরকে প্রয়োজনীয় পুষ্টি জোগানোর পাশাপাশি হজমে সহায়তা করে। চলুন জেনে নেওয়া যাক রাতে যেসব খাবার খেলে বাড়তি পুষ্টি জোগায়-

 দুধ

advertisement

হালকা গরম দুধে থাকা ক্যালসিয়াম ও ট্রিপটোফ্যান ঘুমের মান বাড়াতে সাহায্য করে। যারা অনিদ্রায় ভোগেন, তাদের জন্য দুধ উপকারী।

ওটস

advertisement

ফাইবারসমৃদ্ধ ওটস হজমে সহায়ক এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। অল্প দুধ বা পানিতে রান্না করা ওটস রাতে খাবারের ভালো বিকল্প হিসেবে কাজ বরে। 

সেদ্ধ ডিম

advertisement

উচ্চমানের প্রোটিনের ভালো উৎস। একটি সেদ্ধ ডিম রাতে পেশি পুনর্গঠনে সহায়তা করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে।

সবজি স্যুপ

কম ক্যালরিযুক্ত কিন্তু ভিটামিন ও খনিজে ভরপুর। রাতে হালকা সবজি স্যুপ হজমে সহজ এবং শরীরকে হাইড্রেটেড রাখে।

কলা

পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামসমৃদ্ধ কলা স্নায়ু শান্ত রাখে এবং ভালো ঘুমে সহায়ক। রাতে একটি মাঝারি কলা শরীরকে প্রয়োজনীয় এনার্জিও দেয়।

বাদাম 

কাঠবাদাম বা আখরোটে থাকা ভালো ফ্যাট ও ম্যাগনেসিয়াম হৃদযন্ত্র ও ঘুমে সহায়ক। তবে রাতে অল্প পরিমাণে খাওয়া ভালো নয়তো বদ হজমের মতো সমস্যা হতে পারে।

তবে রাতে অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। ঘুমানোর অন্তত ১-২ ঘণ্টা আগে রাতের খাবার শেষ করুন। 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ