শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডায়াবেটিস রোগীদের যে ফলগুলো এড়িয়ে চলা উচিত

কোনো অস্বীকার করার উপায় নেই যে, ফল স্বাস্থ্যের জন্য উপকারী নয়। তবে যদি আপনার ডায়াবেটিস থাকে, তাহলে আপনার খুব সাবধানতার সঙ্গে ফল খাওয়া উচিত। ফলের মধ্যে প্রাকৃতিক চিনির উচ্চমাত্রা আপনার ডায়াবেটিসকে আরও খারাপ করতে পারে। চিনে রাখুন হাইগ্লাইসেমিক কয়েকটি ফল, যা খেলেই আপনার শরীরে রক্তে শর্করার পরিমাণ দ্রুত বেড়ে যায়। ডায়াবেটিস থাকলে পারতপক্ষে সেসব ফল কখনোই খাওয়া ঠিক নয়।

এ বিষয়ে পুষ্টিবিদ মনপ্রীত কালরা বলেছেন, এমন কিছু ফল রয়েছে, যা ডায়াবেটিস রোগীকে খাওয়া ঠিক নয়। যে ফলগুলোতে শর্করার পরিমাণ বেশি এবং ফাইবার কম। যেমন— আম, কাঁঠাল, কলা, খেজুর এবং আঙুর, সেগুলো রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এসব ক্ষতিকর। এ ছাড়া শুকনো ফল ও ফলের রস এবং প্রক্রিয়াজাত ফলের পণ্যও অতিরিক্ত চিনি ও কম ফাইবারের কারণে রক্তে শর্করার মাত্রা বাড়ায়।

advertisement

চলুন জেনে নিই কোন ফল খেলে ডায়াবেটিস বিপদের কারণ হতে পারে—

আঙুর

advertisement

এক কাপ আঙুর খেলে ২৩ গ্রাম চিনি পাওয়া যায়। অতএব, যদি আপনার ডায়াবেটিস থাকে, তাহলে এই ফলটি খাওয়া এড়িয়ে চলুন। তবে মাঝে মাঝে আঙুর খাওয়া ডায়াবেটিসের জন্য উপকারী হতে পারে। কারণ এতে অ্যান্টি-অক্সিডেন্ট ও ফাইবার থাকে।

কলা

advertisement

কলা খেলে আপনার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। তবে এটি কেবল তখনই ঘটে, যখন আপনি পাকা কলা খান। একটি মাঝারি কলায় ১৪ গ্রাম চিনি থাকে।

চেরি

এক কাপ চেরিতে ১৮ গ্রাম পর্যন্ত চিনি থাকে, যা আপনার রক্তে শর্করার মাত্রা ব্যাহত করার জন্য যথেষ্ট। তবে এ ফলটি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হৃদরোগের স্বাস্থ্যের উন্নতি করতে এবং আর্থ্রাইটিসের আক্রমণ নিয়ন্ত্রণে সহায়তা করে।

ডুমুর

দুটি মাঝারি আকারের ডুমুরের টুকরোতে ১৬ গ্রাম চিনি থাকে। তবে উচ্চ প্রোটিনযুক্ত খাবারের সঙ্গে এগুলো খেলে চিনির বৃদ্ধির ঝুঁকি কমে।

নাশপাতি

নাশপাতি খুব মিষ্টি নাও লাগতে পারে, কিন্তু এতে যথেষ্ট পরিমাণে চিনি থাকে, যা আপনার ডায়াবেটিসকে আরও খারাপ করে তোলে। একটি মাঝারি আকারের নাশপাতিতে ১৭ গ্রাম চিনি থাকে। অতএব, সুরক্ষার জন্য সর্বোত্তম বিকল্প হল একবারে এর অর্ধেক খাওয়া।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ