শিরোনাম
◈ ৫ দুর্বল ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ৩ তেল কোম্পানির ২,৬০০ কোটি টাকার আমানত, অনিশ্চিত ফেরত ◈ জাপানের কৃষি খাতে শ্রমিকের নতুন উৎস বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ◈ যুক্তরাষ্ট্রের শিকাগোর সড়কের নামকরণ হলো ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ ◈ বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ◈ যে দেশে পালানোর পরিকল্পনা ছিল সুইডেন আসলামের, তাকে নিয়ে আরও যা জানাল গোয়েন্দারা ◈ ১০ জনের ম‌্যান‌চেস্টার ইউনাইটেডকে ৪ গোল দিলো লিভারপুল ◈ দুই গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন ◈ কারাগারে ঢুকছে একের পর এক ইয়াবার চালান, প্রায় অর্ধেক বন্দিই মাদক মামলার আসামি ◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ০২:৩১ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিয়া সিড ভেজানো পানিতে মধু, জানুন উপকারিতা ও সতর্কতা

স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য নতুন একটি ট্রেন্ড জনপ্রিয় হয়ে উঠেছে চিয়া সিড ভেজানো পানিতে সামান্য মধু মিশিয়ে খাওয়া। এক গ্লাস পানীয় তৈরির জন্য দুই টেবিল চামচ চিয়া সিড ১০–১৫ মিনিট ভিজিয়ে রাখা হয়। খাওয়ার আগে এতে আধা চা–চামচ মধু যোগ করলে পানীয়টি আরও স্বাস্থ্যকর ও স্বাদে সমৃদ্ধ হয়।

চিয়া সিড এবং মধু উভয়েই অ্যান্টি–অক্সিডেন্টে সমৃদ্ধ। এই উপাদানগুলি ত্বকের বয়সজনিত পরিবর্তন ধীর করে দেয় এবং শরীরের অভ্যন্তরে সতেজতা বজায় রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত অ্যান্টি–অক্সিডেন্ট গ্রহণের ফলে ত্বকের নরম ভাব ও সতেজতা বজায় থাকে।

চিয়া সিডে থাকা আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, আর মধু হজমকে সহায়তা করে। ফলে একসাথে খেলে পেটের স্বাস্থ্যের জন্যও উপকার পাওয়া যায়।

উপকারী হলেও ভেজানো চিয়া সিড নিজেই অনেকের কাছে স্বাদে অতটা আনন্দদায়ক নাও হতে পারে। তবে সামান্য মধু যোগ করলে পানীয়ের স্বাদ বেড়ে যায়, ফলে নিয়মিত এই অভ্যাস বজায় রাখা সহজ হয়।

ঠান্ডা বা কাশি হলেও মধু পানীয়কে সহায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে বিশেষ কোনো স্বাস্থ্যসমস্যায় ঘরোয়া উপায়ে চিকিৎসার বিকল্প হিসেবে মধু নেওয়া ঠিক নয়; প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বিশেষ সতর্কতা হিসেবে বলা হচ্ছে, মধুতে শর্করা থাকে। এক চা–চামচ মধুতে প্রায় ২১ কিলোক্যালরি থাকে। তাই মধু অতিরিক্ত খেলে ওজন বাড়া বা রক্তের সুগার বৃদ্ধি হতে পারে। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী ক্যালরি হিসাব করে পানীয় গ্রহণ করা জরুরি। এছাড়া খাঁটি মধু ব্যবহার করা স্বাস্থ্যকর, কারণ রাসায়নিক মিশ্রিত মধু যে কারও জন্যই ক্ষতিকর হতে পারে।

  • সর্বশেষ