শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০২:১৯ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নামাজে রুকু–সিজদার তাসবিহ ভুল হলে করণীয় কি?

অত্যন্ত মনোযোগ ও একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। কিন্তু মানুষ হিসেবে আমাদের কখনো কখনো ভুল হয়ে যায়। অনেক সময় রুকুতে গিয়ে আমরা ভুল করে সিজদার তাসবিহ পড়ে ফেলি, আবার সিজদায় গিয়ে রুকুর তাসবিহ বলে ফেলি। এমন পরিস্থিতিতে অনেকের মনেই সংশয় জাগে—আমার নামাজ কি নষ্ট হয়ে গেল?

তাসবিহ ভুল হলে করণীয়

নামাজের রুকুতে ‘সুবহানা রাব্বিয়াল আজিম’ এবং সিজদায় ‘সুবহানা রাব্বিয়াল আলা’ পড়া সুন্নত। তবে যদি কেউ ভুলবশত রুকুতে সিজদার তাসবিহ বা সিজদায় রুকুর তাসবিহ পড়ে ফেলে, তবে এতে নামাজ নষ্ট হয় না। এই ভুলের কারণে সিজদায়ে সাহু ওয়াজিব হয় না।

নবীজি (সা.) রুকু ও সিজদার মধ্যে আল্লাহর প্রশংসামূলক বিভিন্ন বাক্য পড়তেন। যেকোনো ধরনের তাসবিহ রুকু বা সিজদায় পড়লে তা আদায় হয়ে যায়।

Advertisement

রুকু ও সিজদার তাসবিহ পড়ার নিয়ম

১. রুকুর তাসবিহ হলো ‘সুবহানা রাব্বিয়াল আজিম’। অর্থ: ‘আমি আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি।’ এটি কমপক্ষে তিনবার পড়া সুন্নত। তবে পাঁচ বা সাতবার পড়া উত্তম। ভুলবশত এক বা দুইবার পড়লেও নামাজ বাতিল হবে না।

২. সিজদার তাসবিহ হলো ‘সুবহানা রাব্বিয়াল আলা’। অর্থ: ‘আমি আমার সুউচ্চ রবের পবিত্রতা বর্ণনা করছি।’ এটিও কমপক্ষে তিনবার পড়া সুন্নত। তবে পাঁচ বা সাতবার পড়া উত্তম। ভুলবশত এক বা দুইবার পড়লেও নামাজ বাতিল হবে না।

নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। রুকু-সিজদার তাসবিহ ভুল হওয়া নামাজের মনোযোগের অভাবকে নির্দেশ করে। তাই আমাদের উচিত নামাজের প্রতিটি তাসবিহ ও রুকন অত্যন্ত ধীরস্থিরভাবে আদায় করা। তবে ভুল হয়ে গেলে বিচলিত না হয়ে নামাজ পূর্ণ করা উচিত, কারণ আল্লাহ দয়ালু ও পরম ক্ষমাশীল।

  • সর্বশেষ