শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০২:৪৫ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজ ফরজ হওয়ার পর ইচ্ছাকৃতভাবে বিলম্ব করলে গুনাহ হবে কি?

প্রশ্ন: হজ ফরজ হওয়ার পর ইচ্ছাকৃতভাবে হজ পালন করতে বিলম্ব করলে কি গুনাহ হবে?

উত্তর: বাইতুল্লাহ গিয়ে হজ করে ফিরে আসার মতো আর্থিক সংগতি রয়েছে— এমন ব্যক্তির ওপর হজ পালন করা ফরজ। 

আল্লাহ তাআলা বলেন, وَلِلّٰہِ عَلَی النَّاسِ حِجُّ الۡبَیۡتِ مَنِ اسۡتَطَاعَ اِلَیۡہِ سَبِیۡلًا

অর্থ: মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে, তাদের উপর আল্লাহর জন্য এ ঘরের হজ্জ করা ফরজ। (আলে ইমরান, ৯৭)

Advertisement

আর হজ ফরজ হলে অনতিবিলম্বে হজ পালন করা উচিত। হাদিসে অনতিবিলম্বে হজ পালনের নির্দেশ দেওয়া হয়েছে। 

আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, تَعَجَّلُوا إِلَى الْحَجِّ فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي مَا يَعْرِضُ لَهُ

অর্থাৎ, তোমরা অনতিবিলম্বে হজ পালন করো। কেননা তোমাদের কারও জানা নেই, সে ভবিষ্যতে কোন পরিস্থিতির সম্মুখীন হবে। (মুসনাদে আহমদ, ২৮৬৭)

এ হাদিস নির্দেশ করে যে, হজ ফরজ হলে অনতিবিলম্বে হজ পালন করতে হবে। বিলম্ব করলে মৃত্যু বা অন্য কোনো বাধা আসায় ফরজ হজ পালন অসম্ভব হয়ে যেতে পারে। 

এসব হাদিসের ভিত্তিতে ফকিহরা বলেছেন, হজ ফরজ হলে অনতিবিলম্বে হজ করা ওয়াজিব। গ্রহণযোগ্য কারণ ছাড়া হজ পালনে বিলম্ব করলে গুনাহ হবে। তবে পরবর্তীতে হজ করা হলে সে গুনাহ রহিত হয়ে যাবে। 

আল্লামা ইবনুল হুমাম রহ. বলেন, وَيَأْثَمُ بِالتَّأْخِيرِ عَنْ أَوَّلِ سِنِي الْإِمْكَانِ فَلَوْ حَجَّ بَعْدَهُ ارْتَفَعَ الْإِثْمُ  

অর্থাৎ, সম্ভব হলে প্রথম বছরেই হজ পালন করতে হবে। প্রথম বছরে হজ পালন সম্ভব হওয়া স্বত্তেও বিলম্ব করলে গুনাহ হবে। তবে পরবর্তীতে যদি সে হজ্জ করে ফেলে, তাহলে গুনাহ রহিত হয়ে যাবে। (ফাতহুল কাদির, ২/৩১৪)

মোটকথা, হজ ফরজ হলে অনতিবিলম্বে হজ করে নিতে হবে। শরিয়ত-গ্রাহ্য যৌক্তিক কারণ ছাড়া ইচ্ছাকৃত হজ পালনে বিলম্ব করলে গুনাহ হবে।

সূত্র: তাবয়িনুল হাকায়িক, ২/৩; আল-বাহরুর রায়িক, ২/৩৩৩; আন-নাহরুল ফায়িক, ২/৫৪; রাদ্দুল মুহতার, ২/৪৫৭

  • সর্বশেষ