শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ০৫:৩৮ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুমাতুল বিদা: রমজানের শিক্ষা ও মুসলিম উম্মাহর করণীয়

রমজানের শেষ জুমা আজ। এটি মুসলিম উম্মাহর কাছে জুমাতুল বিদা হিসেবে পরিচিত। এ জুমার বিশেষ কোনো ফজিলত না থাকলেও কিছু কথা, কিছু জিজ্ঞাসা ও করণীয় সামনে চলে আসে। রমজান শুরু হলো রহমত বরকত মাগফেরাত ও নাজাত নিয়ে। দেখতে দেখতে তা শেষ প্রান্তে। আজ শেষ জুমা। এই রমজান থেকে মুসলিম উম্মাহর প্রাপ্তি ও শিক্ষা কী? তার জন্য রমজান পরবর্তী করণীয়ই বা কী?

জুমাতুল বিদায় কিছু জিজ্ঞাসা, চিন্তা-ভাবনা ও রমজান পরবর্তী কিছু করণীয় প্রসঙ্গে জনপ্রিয় আলেম ও ইসলামিক স্কলার ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহ.)-এর একটি চমৎকার শিক্ষণীয় লেখা আছে। যা যুগান্তরের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—

জুমাতুল বিদার মাধ্যমে আমরা রমজানকে বিদায় জানাতে চলেছি। কিন্তু কিভাবে? বিশ্বাসঘাতকতার সঙ্গে না বিশ্বস্ততার সঙ্গে। রমজান এসেছিল কুরআন, সিয়াম, কিয়াম ও তাকওয়ার উপহার নিয়ে। আমরা কি রমজানের সঙ্গে এগুলোকেও বিদায় করে দেব? তাহলে রমজানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হলো।

হাজেরিন, রমজানের হাদিয়া ভালোবেসে গ্রহণ করুন। কুরআন ছাড়বেন না। কত কষ্ট করে সারা মাস তারাবিহতে কুরআন শুনলেন। যদি বুঝতে পারতেন তাহলে এ শোনার আনন্দ, তৃপ্তি ও সওয়াব আরও অনেক বেশি হতো। কুরআনের নূরে হৃদয় আলোকিত হতো।

Advertisement

কুরআন বুঝে পড়ুন

আসুন সকলেই নিয়ত করি, আগামী রমজানের আগে একবার অন্তত পূর্ণ কুরআন অর্থসহ পাঠ করব। যেন আগামী রমজানে তারাবিহের সময় কুরআন শোনার সময় অন্তত কিছু বুঝতে পারি।

বছরব্যাপী নফল রোজা রাখুন

সিয়াম (রোজা) ছাড়বেন না। রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন হাদিসে বলেছেন যে, আল্লাহর সন্তুষ্টি, রহমত, বরকত ও রূহানিয়াত অর্জনের জন্য নফল সিয়াম অতুলনীয় ইবাদত। (তাহলো)—

১. প্রতি মাসে তিন দিন; বিশেষত প্রতি আররি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে (আইয়ামে বিজের) সিয়াম পালন করা।

২. প্রতি সপ্তাহে সোমবার