শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ১০:৩৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেসব কারণে ইতিকাফ ভেঙে যাবে

ইতিকাফ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। বিশেষ করে রমজানের শেষ দশকে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য মসজিদে অবস্থান করা নবীজি (সা.)-এর অন্যতম শ্রেষ্ঠ সুন্নাহ। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ‘আমি ইবরাহিম ও ইসমাইলকে নির্দেশ দিলাম—তোমরা আমার ঘরকে তওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু-সিজদাকারীদের জন্য পবিত্র রাখো।’ (সুরা বাকারা: ১২৫)

আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য এক দিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার ও জাহান্নামের মধ্যে তিনটি পরিখা সৃষ্টি করে দেবেন, যার একটির দূরত্ব আসমান-জমিনের দূরত্বের চেয়েও বেশি।’ (তাবরানি ফিল আওসাত)

ইতিকাফ শুদ্ধ হওয়ার জন্য কিছু নির্দিষ্ট বিধিনিষেধ মেনে চলা জরুরি। এমন কিছু কাজ রয়েছে, যা করলে ইতিকাফ ভেঙে যায়:

১. স্ত্রী-সহবাস: ইতিকাফ অবস্থায় স্ত্রী-সহবাস করা সম্পূর্ণ নিষিদ্ধ। সাধারণ রমজানের রাতে সহবাস বৈধ হলেও ইতিকাফকারীর জন্য এটি রাত-দিন সব সময়ের জন্য হারাম। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সঙ্গে মিলিত হইয়ো না। এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হইয়ো না।’ (সুরা বাকারা: ১৮৭)

Advertisement

২. রোজা ভেঙে যাওয়া: সুন্নত ও ওয়াজিব ইতিকাফ শুদ্ধ হওয়ার প্রধান শর্ত হলো রোজা রাখা। যদি কেউ অসুস্থতার কারণে বা ইচ্ছাকৃতভাবে পানাহার বা অন্য কোনো উপায়ে রোজা ভেঙে ফেলে, তবে তার ইতিকাফও ভেঙে যাবে।

৩. অকারণে মসজিদ থেকে বের হওয়া: একান্ত প্রয়োজন ছাড়া মসজিদের সীমানার বাইরে যাওয়া নিষিদ্ধ। তবে বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে: যেমন অজু, ফরজ গোসল ও প্রাকৃতিক প্রয়োজন (প্রস্রাব-পায়খানা)। তবে জানাজার নামাজ, অপ্রয়োজনীয় গোসল, কেনাবেচা বা ব্যক্তিগত প্রয়োজনে মসজিদের বাইরে গেলে ইতিকাফ ভেঙে যাবে।

৪. নারীদের বিশেষ অবস্থা: ইতিকাফরত অবস্থায় কোনো নারীর পিরিয়ড বা মাসিক শুরু হলে তার ইতিকাফ ভেঙে যাবে। এ ক্ষেত্রে পরবর্তী সময়ে সে ইতিকাফ কাজা করে নিতে হয়।

৫. বীর্যস্খলন: জাগ্রত অবস্থায় ইচ্ছাকৃত বীর্যস্খলন ঘটালে (যেমন হস্তমৈথুন বা কামোত্তেজক স্পর্শের মাধ্যমে) রোজা ও ইতিকাফ—উভয়ই বাতিল হয়ে যাবে।