শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৮:১৬ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের সহকারীর হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে নিজের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ডকে ‘ঠাণ্ডা মাথার খুন’ বলে অভিহিত করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। 

বৃহস্পতিবার (৭ মে) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে দাবি করেন, ঘাতকরা এই হামলা চালানোর আগে দীর্ঘক্ষণ এলাকাটি ‘রেকি’ বা পর্যবেক্ষণ করেছিল। 

advertisement

বুধবার (৬ মে) রাত সাড়ে ১০টা নাগাদ মধ্যমগ্রামের দোলতলা এলাকায় মোটর সাইকেলে আসা একদল দুষ্কৃতী চন্দ্রনাথ রথের গাড়ি থামিয়ে খুব কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়, যা গোটা এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে।

হাসপাতালের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভেন্দু অধিকারী জানান, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত তাকে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি অভিযোগ করেন, যেভাবে হামলাটি চালানো হয়েছে তাতে স্পষ্ট যে ঘাতকরা আগে থেকেই সব পরিকল্পনা করে রেখেছিল। তবে তদন্তাধীন বিষয় হওয়ায় তিনি সরাসরি কোনো সংগঠনের নাম নেননি। 

advertisement

দলীয় কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে শুভেন্দু বলেন, বিজেপি আইন নিজের হাতে তুলে নিতে চায় না। তিনি চান পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে প্রকৃত দোষীদের খুঁজে বের করুক।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। তিনি জানান, যখন তিনি হাসপাতালে সতীর্থের খোঁজ নিচ্ছিলেন, সেই সময়েই বসিরহাটে এক কর্মীকে গুলি করা হয়েছে এবং বরাহনগর এলাকায় অন্য এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। রাজ্যের এই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। 

advertisement

ইতোমধ্যেই এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় নেতা নীতিন নবীনের সঙ্গে কথা বলে বিস্তারিত জানিয়েছেন। 

সূত্র: এনডিটিভি।

  • সর্বশেষ