শিরোনাম
◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩২ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়াতুল্লাহ খামেনির পর কে হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা?

ইরানের ওপর হামলা বা গুপ্তহত্যা চালানো হলে দেশকে টিকিয়ে রাখার দায়িত্ব নেবেন জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ সিদ্ধান্ত দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তেহরানের শাসনব্যবস্থা সুরক্ষিত রাখতে বেশ কিছু নির্দেশনা জারি করেছেন খামেনি। সামরিক ও সরকারি উচ্চ পদগুলোর জন্য চার স্তরের উত্তরাধিকার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ কোনো শীর্ষ কর্মকর্তা নিহত হলে তাঁর পর ধাপে ধাপে কোন চারজন নিয়োগ পাবেন, তা আগেভাগেই ঠিক করা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, খামেনির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে বা তিনি নিহত হলে একদল ঘনিষ্ঠ বিশ্বাসভাজনকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। লারিজানি ছাড়াও সম্ভাব্য শীর্ষ নেতৃত্বের তালিকায় রয়েছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি।

  • সর্বশেষ