শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৮ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এবার দলীয় প্রধান তারেক রহমানই প্রধানমন্ত্রী হচ্ছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির। এর কারণ হিসেবে বলা হয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি ভারত সফরে যাবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ওইদিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর বৈঠকের কথা আছে।

advertisement

ওইদিন মোদির সঙ্গে বৈঠকের পর ম্যাক্রোঁ নয়াদিল্লিতে এআই ইমপেক্ট সম্মেলনে অংশ নেবেন। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাক্রোঁ  ভারতে অবস্থান করে নিজ দেশে ফিরবেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মোদির পরিবর্তে বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে দেশটির উচ্চপদস্থ কেউ অংশ নেবেন। ভারতের ভাইস-প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রীর তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। 

advertisement

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান ভারতীয় প্রধানমন্ত্রী। মোদি উল্লেখ করেন, এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বের ওপর অগাধ আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। 

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে দুই দেশের মধ্যকার বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো অর্জনে উভয় দেশ একযোগে কাজ করে যাবে। 

advertisement

ভারতীয় প্রধানমন্ত্রীর এমন বার্তায় মোদিকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। 

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ