শিরোনাম
◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা ◈ শেখ হাসিনার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক জিম্মি, সমাধানে সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকেই: মার্কিন বিশ্লেষক ◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১১ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরেন্দ্র মোদীকে বহনকারী উড়োজাহাজ মহাসড়কে অবতরণ

জাতীয় সড়কে অবতরণ করলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী উড়োজাহাজ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভারতীয় বিমান বাহিনীর একটি সি-১৩০জে মডেলের প্লেনটি সবাইকে একপ্রকার অবাক করে দিয়েই মোদীকে নিয়ে আসামের ৩৭ নম্বর জাতীয় সড়কে অবতরণ করে। তবে এটা কোনো চিরাচরিত জরুরি অবতরণ নয়। ‘ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি (ইএলএফ)’ হিসেবে তৈরি করা সড়কটির সক্ষমতার যাচাইয়ে এই কাণ্ড ঘটায় ভারতীয় বিমান বাহিনী।

জানা গেছে, মোরান বাইপাসের ৪ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ শক্তিশালী অংশটিকে এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে এটি বিকল্প রানওয়ে হিসেবে ব্যবহার করা যায়। এর আগে মোদী এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে ইঙ্গিত দিয়েছিলেন যে জরুরি অবতরণের এই সুবিধা দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও ত্রাণকার্য পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

প্রায় ১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ইএলএফটি ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান ও পরিবহন বিমানের জন্য একটি কৌশলগত, বহুমুখী রানওয়ে হিসেবে গড়ে তোলা হয়েছে। এই সুবিধায় ৪০ টন ওজনের যুদ্ধবিমান ও ৭৪ টন সর্বোচ্চ ওজনের পরিবহন বিমান অবতরণ করতে পারবে। এটি সামরিক ও বেসামরিক- উভয় উদ্দেশ্যে ব্যবহারের উপযোগী ও জরুরি পরিস্থিতিতে দিঘরুগড় বিমানবন্দরের বিকল্প হিসেবেও কাজ করতে পারে।

ভারতের প্রথম ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি ২০২১ সালে রাজস্থানের বার্মের জেলায় চালু হয়েছিল। আসামের এই নতুন ইএলএফ বিশেষত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরপূর্ব অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

অবতরণের পর নরেন্দ্র মোদী প্রায় ৪০ মিনিটের এক বর্ণিল এয়ার শো উপভোগ করেন, যেখানে অংশ নেয় তেজস, সুখোই ও রাফালে যুদ্ধবিমান।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ