শিরোনাম
◈ হামে মৃতের সংখ্যা বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু ◈ ‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’ ◈ সাড়ে ছয় বছরে ১৬ হাজার মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ১৫ হাজার ৭১২ ◈ ‘তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল’ (ভিডিও) ◈ তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার ◈ জুলাই জাদুঘর থেকে সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের সেগমেন্ট সরানোর অভিযোগ নাহিদের ◈ বিদেশমুখী হতে হবে না, দেশেই উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অবসরভাতার টাকা পাবেন যেভাবে ◈ পলাতক আ.লীগ নেতারা ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন! ◈ রাশিয়ার তেল কেনায় ভারতের উপর ১০০% শুল্ক! ট্রাম্প আইন আনছেন, মার্কিন সেনেটে বিল পাস 

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ‘টয়লেট পেপারের মতো’ ব্যবহার করে ছুড়ে ফেলেছে: পাক প্রতিরক্ষামন্ত্রী

কৌশলগত স্বার্থে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ব্যবহার করে পরে ‘‘টয়লেট পেপারের মতো’’ ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য দিতে গিয়ে আসিফ বলেন, ইসলামাবাদ অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঘনিষ্ঠতা গড়েছিল, তা দেশের জন্য গভীর ক্ষতির কারণ হয়েছে। তিনি স্বীকার করেন, পাকিস্তান প্রায়ই সন্ত্রাসবাদ সম্পর্কিত নিজেদের অতীত অস্বীকার করে এসেছে এবং এটিকে তিনি “অতীতের স্বৈরশাসকদের করা ভুল” বলে উল্লেখ করেন।

পাক–মার্কিন জোট নিয়ে মন্তব্য
আসিফ বলেন, বিশেষ করে ১৯৯৯ সালের পর এবং ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় ঘনিষ্ঠ হওয়া পাকিস্তানের জন্য ভয়াবহ মূল্য ডেকে আনে। তার ভাষায়, “পাকিস্তানকে একটি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, এরপর টয়লেট পেপারের চেয়েও খারাপভাবে ফেলে দেওয়া হয়েছে।”

তিনি উল্লেখ করেন, ২০০১-পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আফগান যুদ্ধে পাকিস্তান আবারও ওয়াশিংটনের পাশে দাঁড়ায় এবং তালেবানের বিরুদ্ধে অবস্থান নেয়। কিন্তু যুক্তরাষ্ট্র অঞ্চল থেকে সরে গেলেও পাকিস্তানকে দীর্ঘমেয়াদি সহিংসতা, উগ্রবাদ ও অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করতে হয়েছে।

আফগান যুদ্ধ ‘‘ভুল’’ ছিল
আসিফ পাকিস্তানের আফগানিস্তান সংশ্লিষ্ট দুই দফা যুদ্ধে জড়িত হওয়াকে ‘‘ভুল’’ আখ্যা দেন। তিনি বলেন, এসব সিদ্ধান্ত ধর্মীয় দায়িত্ব থেকে নয় বরং একটি পরাশক্তিকে সন্তুষ্ট করার জন্য নেওয়া হয়েছিল।

সংসদে তিনি বলেন, “দুই সাবেক সামরিক শাসক—জিয়াউল হক ও পারভেজ মোশাররফ ইসলামের স্বার্থে নয়, বরং একটি পরাশক্তিকে খুশি করতে আফগান যুদ্ধে যোগ দিয়েছিলেন।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের ইতিহাস অস্বীকার করি এবং ভুল স্বীকার করি না। আজকের সন্ত্রাসবাদ অতীতের স্বৈরশাসকদের ভুল সিদ্ধান্তের প্রতিঘাত।”

আসিফের মতে, পাকিস্তান যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তা কখনও পূরণ করা সম্ভব নয়। তিনি এসব ভুলকে ‘‘অপরিবর্তনীয়’’ বলে মন্তব্য করেন।

এ ছাড়া তিনি দাবি করেন, আফগান যুদ্ধকে বৈধতা দিতে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থায় মতাদর্শগত পরিবর্তন আনা হয়েছিল, যার প্রভাব এখনও বিদ্যমান।

সূত্র: চ্যানেল আই

  • সর্বশেষ
  • জনপ্রিয়