শিরোনাম
◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী ◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার ◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৩ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই টেকটোনিক প্লেটের বিচ্ছেদ ও পূর্ব আফ্রিকার রিফট: ভাঙনের পথে আফ্রিকা মহাদেশ?

পৃথিবীর ভূত্বক একটানা নয়, বরং এটি বিশাল বিশাল টুকরো প্লেট বা টেকটোনিক প্লেটে বিভক্ত। এসব প্লেট ধীরে ধীরে সরে যায়, আর তাদের সংঘর্ষ বা বিচ্ছেদের ফলেই তৈরি হয় ভূমিকম্প, আগ্নেয়গিরি এবং পাহাড়-পর্বত।

এরই একটি বড় উদাহরণ হলো পূর্ব আফ্রিকার রিফট, যেখানে দুটি বিশাল টেকটোনিক প্লেট ধীরে ধীরে একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে।

পূর্ব আফ্রিকার এ অঞ্চলে মূলত বিভাজন ঘটছে নুবিয়ান প্লেট (আফ্রিকান প্লেট-এর বড় অংশ) এবং সোমালি প্লেটে। এ দুই প্লেট প্রতি বছর কয়েক মিলিমিটার করে দূরে সরে যাচ্ছে।

এটি আফ্রিকার পূর্ব অংশে বিস্তৃত একটি বিশাল ফাটল অঞ্চল হচ্ছে পূর্ব আফ্রিকার রিফট, যা ইথিওপিয়া থেকে শুরু করে কেনিয়া, তানজানিয়া হয়ে মোজাম্বিক পর্যন্ত বিস্তৃত। এ রিফটকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ‘ভূত্বকের বিচ্ছেদ অঞ্চল’।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, এ প্লেট বিচ্ছেদের ফলে ভবিষ্যতে আফ্রিকা মহাদেশ দুটি ভাগে বিভক্ত হতে পারে, নতুন সমুদ্রের সৃষ্টি হতে পারে, ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যকলাপ বাড়তে পারে। এ প্রক্রিয়া অত্যন্ত ধীর। বিজ্ঞানীরা ধারণা করছেন, কয়েক মিলিয়ন বছর পর এ রিফট আরো প্রশস্ত হয়ে একটি নতুন সমুদ্র তৈরি করতে পারে।

যদি এ বিচ্ছেদ সম্পূর্ণ হয়, তাহলে পূর্ব আফ্রিকার অংশ আলাদা হয়ে একটি নতুন দ্বীপ বা ছোট মহাদেশের মতো রূপ নিতে পারে।

পূর্ব আফ্রিকার রিফট তাই শুধু একটি ভূতাত্ত্বিক ঘটনা নয়, বরং পৃথিবীর ভবিষ্যৎ পরিবর্তনের এক জীবন্ত উদাহরণ। সূত্র : দ্য ডেইলি ডাইজেস্ট।

  • সর্বশেষ