শিরোনাম
◈ সাড়ে ছয় বছরে ১৬ হাজার মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ১৫ হাজার ৭১২ ◈ ‘তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল’ (ভিডিও) ◈ তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার ◈ জুলাই জাদুঘর থেকে সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের সেগমেন্ট সরানোর অভিযোগ নাহিদের ◈ বিদেশমুখী হতে হবে না, দেশেই উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অবসরভাতার টাকা পাবেন যেভাবে ◈ পলাতক আ.লীগ নেতারা ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন! ◈ রাশিয়ার তেল কেনায় ভারতের উপর ১০০% শুল্ক! ট্রাম্প আইন আনছেন, মার্কিন সেনেটে বিল পাস  ◈ রদ্রিকে পেতে রিয়াল-বার্সার লড়াই, শেষ পর্যন্ত কে জিত‌বে? ◈ কমার বদলে বাড়ছে শিক্ষার্থী ঝরে পড়ার হার

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৩ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৩ জনের মৃত্যু

দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে বিমানটি সমুদ্রে আছড়ে পড়ে। এ ঘটনায় বিমানটিতে থাকা পাইলটসহ তিনজনের সবাই নিহত হয়েছে বলে জানা গেছে।

পুলিশের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিমানটি দক্ষিণ অস্ট্রেলিয়ার বন্দর শহর গুলওয়া সাউথের কাছে লংবে এলাকায় বিধ্বস্ত হয়। স্থানটি রাজ্যের রাজধানী অ্যাডিলেড থেকে প্রায় ৬৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। দুর্ঘটনার সময় বিমানে পাইলটসহ মোট তিনজন পুরুষ ছিলেন।

এক বিবৃতিতে পুলিশ জানায়, বিমানে থাকা সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ফিরিয়ে আনা হয়েছে উপকূলে।

শনিবার অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানায় পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়