শিরোনাম
◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী ◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার ◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৪ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে অনুপ্রবেশের জন্য ইসরাইলি মিডিয়ার প্রকল্প: ১.৭ বিলিয়ন ভুয়া লাইক নেটওয়ার্ক ফাঁস

পার্সটুডে-ফরাসি সংবাদপত্র লা ফিগারো ইরানের ক্ষমতাচ্যুত শাহের পুত্র রেজা পাহলভিকে "রোবটের রাজা" বলে অভিহিত করেছে।

ইহুদিবাদী ইসরাইলের সাইবার যুদ্ধ ইউনিটের সমর্থন এবং সাইবারস্পেসে তাকে সমর্থন করার জন্য হাজার হাজার রোবট তৈরির কথা উল্লেখ করা হয়েছে।

ফরাসি সংবাদপত্র লা ফিগারোর প্রতিবেদন অনুসারে, ইহুদিবাদী ইসরাইলের সাইবার যুদ্ধ ইউনিট এক্স (পূর্বে টুইটার) এবং ইনস্টাগ্রামসহ সোশ্যাল নেটওয়ার্কগুলোতে হাজার হাজার ভুয়া অ্যাকাউন্ট (বট) তৈরি করে এবং সেগুলোকে ব্যবহার করে ইরানের জনমতকে প্রভাবিত করতে এবং ইরানে সরকার ব্যবস্থা পরিবর্তনের প্রচারের জন্য একটি বিস্তৃত প্রচারণা চালানো হচ্ছে।

পার্সটুডে আরও জানায়, সংবাদপত্র লা ফিগারো রেজা পাহলভিকে "রোবটের রাজা" বলে অভিহিত করেছে। যা ইহুদিবাদী ইসরাইলের সাইবার যুদ্ধ ইউনিটের সমর্থন এবং সাইবারস্পেসে তাকে সমর্থন করার জন্য হাজার হাজার রোবট তৈরির কথা উল্লেখ করে।

Advertisement

এই ডিজিটাল অভিযানের লক্ষ্য হলো "ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইসরায়েলের ডিজিটাল যুদ্ধ"র অংশ বলা হয়েছে, তার পক্ষে জনমত গঠন করা, বিশেষ করে ইরানের তরুণ প্রজন্মের মধ্যে এবং রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন সম্ভব এবং কাম্য এই বিশ্বাস জাগানো। এ ক্ষেত্রে, রেজা পাহলভির মতো প্রতীকগুলোকে বিকল্প ব্যক্তিত্ব হিসেবে ব্যবহার করা হয়।

স্বাধীন সংস্থা সোশ্যাল ফরেনসিকস এবং টরন্টো বিশ্ববিদ্যালয়ের সিটিজেন ল্যাবের বিশ্লেষণ উদ্ধৃত করে প্রতিবেদনে উদ্বেগজনক বিবরণ দেওয়া হয়েছে:

- ৪,৭৬৫টি অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে, প্রতিটি অ্যাকাউন্ট প্রতিদিন ১০০টিরও বেশি বার্তা পোস্ট করে, মোট ৮৪৩ মিলিয়ন টুইট।

- অস্বাভাবিকভাবে ১১,৪২১টি উচ্চ মাত্রার অ্যাকটিভ অ্যাকাউন্টের উপস্থিতি, যেখানে মোট ১.৭ বিলিয়ন লাইক নিবন্ধিত হয়েছে।

৮,৮৩০টি অ্যাকাউন্ট ব্যবহারকারীর নাম ঘন ঘন পরিবর্তন করা হয়েছে, যা একটি সমন্বিত অভিযানের লক্ষণ। বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে ৩,৩৬১টি অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।

'সোশ্যাল ফরেনসিক্স' এর ধারণা প্ল্যাটফর্ম এক্স-এ পাহলভিপন্থী ৯৫ শতাংশেরও বেশি অ্যাকাউন্ট ভুয়া এবং অবাস্তব। প্রতিবেদনে "অ্যাস্ট্রোটার্ফিং" (জাল অ্যাকাউন্ট ব্যবহার করে জনসাধারণের সমাবেশের ধুম্রজাল তৈরি করা) এবং নির্দিষ্ট আখ্যান তুলে ধরার জন্য সময়োপযোগী এবং সমন্বিত সামগ্রী প্রকাশের কৌশল সম্পর্কে প্রতিবেদন করা হয়েছে। লা ফিগারো লিখেছে এই কার্যকলাপগুলো, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি হেরফের করা সামগ্রীর ব্যবহারের সাথে, বিশেষভাবে রেজা পাহলভিকে "বিরোধী দলের একক কণ্ঠস্বর" হিসাবে প্রচার করার এবং বিদেশী সিদ্ধান্ত গ্রহণকারীদের (যেমন মার্কিন প্রেসিডেন্ট) প্রভাবিত করার জন্য ডিজাইন করা হয়েছে।

  • সর্বশেষ