শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৫ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস জানিয়েছেন, রাজ্যে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের শনাক্ত করার জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল তৈরি করা হচ্ছে।

মুম্বাইয়ে বসবাসরত কিছু বাংলাদেশি অভিবাসীর ভুয়া কাগজপত্র ব্যবহারের প্রতিবেদনের প্রসঙ্গে এনডিটিভির এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফাড়নবিস বলেন, ভুয়া কাগজপত্র ব্যবহার করে সরকারি সুবিধা নেওয়া বাংলাদেশি অভিবাসীদের মুম্বাই থেকে রেকর্ড সংখ্যায় ফেরত পাঠানো হয়েছে।

তিনি দাবি করেন, তাদের কৌশল বোঝা গেছে। তারা প্রথমে পশ্চিমবঙ্গে আসে, সেখানে জাল নথি তৈরি করে। এরপর সেই কাগজ ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে সরকারি সুযোগ-সুবিধা নেয়।

এআই টুল তৈরির প্রসঙ্গে ফাড়নবিস জানান, আইআইটি মুম্বাইয়ের সঙ্গে যৌথভাবে তৈরি করা এআই টুলটি বর্তমানে প্রায় ৬০ শতাংশ নির্ভুলভাবে কাজ করছে। আশা করছি, আগামী চার মাসের মধ্যে এর নির্ভুলতা ১০০ শতাংশে পৌঁছাবে। সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ