শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৮:১০ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পরিস্থিতির দিকে যেতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি।

সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল ও তথাকথিত জেন-জি তরুণদের কাছ থেকে তার সরকার প্রতিনিয়ত চাপ ও সমালোচনার মুখে পড়ছে। তিনি দাবি করেন, এসব মহল প্রায় প্রতিদিনই সরকারের পদত্যাগ দাবি করছে।

সুশীলা কার্কি বলেন, ‘রাজনৈতিক দলগুলো আমাদের কঠোরভাবে সমালোচনা করছে। কেউ কেউ প্রতিদিনই সরকার ছাড়ার কথা বলছে। জেন-জি তরুণরাও বলে আজ ছাড়ো, কাল ছাড়ো, পরশু ছাড়ো। কিন্তু ছাড়ার মানে কী?’

তিনি আরও বলেন, সরকার দায়িত্ব ছাড়লে তারাই আবার পরদিন অপমান করে বলে, ‘তোমাদের সুযোগ ছিল, এখন চলে যাচ্ছ।’ এতে সরকারের অবস্থান দোদুল্যমান হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

কার্কির ভাষ্য অনুযায়ী, প্রায় ২৫ থেকে ৩০ জন জেন-জি তরুণ আলাদা আলাদা দাবি নিয়ে সরকারের কাছে আসছে। তিনি বলেন, ‘আমরা যেখানেই যাই, কোথাও শান্তি পাচ্ছি না।’

প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জোর দিয়ে বলেন, তার সরকার নেপালের পরিস্থিতি বাংলাদেশের মতো হতে দেবে না। তিনি বলেন, ‘আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নেপালকে বাংলাদেশে পরিণত হতে দেওয়া হবে না। আমরা বাংলাদেশ হতে চাই না।’ সূত্র: দেশ টিভি

  • সর্বশেষ