শিরোনাম
◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ◈ টিকাদানে ঘাটতিতে বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব: রয়টার্সের প্রতিবেদন

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০৮:৪২ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মদ-নাচ পার্টি, দায়িত্বশীলদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ

ভারতের বেঙ্গালুরুর কেন্দ্রীয় কারাগারে ভয়াবহ নিরাপত্তা ঘাটতি নিয়ে তোলপাড় চলছে। সেখানকার পরিস্থিতি এতটাই খারাপ যে জেলের বন্দিরা ভেতরে থেকেই মদ খাওয়া, নাচানাচি করাসহ পার্টি করেছেন। যেগুলোর ভিডিও এখন সামনে আসছে।

এমন এক ভিডিওতে দেখা গেছে ওয়ান টাইম গ্লাসে মদ, কাটা ফল এবং ভাজা চিনাবাদাম দিয়ে পার্টির আয়োজন করা হয়েছে। আরেক ভিডিওতে দেখা গেছে, মদের চারটি বোতল রাখা হয়েছে। আর কিছু কয়েদি শব্দের তালে তালে নাচছেন।

গতকাল শনিবার (৮ নভেম্বর) কারাগারটির ভেতর আইসআইএসের এক রিক্রুটার এবং এক সিরিয়াল ধর্ষক-খুনি ফোনে কথা বলছেন এবং টিভি দেখছেন এমন ছবি-ভিডিও ভাইরাল হওয়ার পর আজ রোববার সামনে এলো নতুন দুটি ভিডিও।

গতকাল ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে আইএসআইএস রিক্রুটার জুহাইব হামিদ শাকিল মান্না ফোন চাপছেন এবং চা খাচ্ছেন। ওই সময় ব্যাকগ্রাউন্ডে টেলিভিশন অথবা রেডিওর শব্দ শোনা যাচ্ছিল। ভুলপথে পরিচালিত করে তরুণদের সিরিয়ায় পাঠানোর দায়ে তাকে আটক করা হয়।

আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে উমেশ রেড্ডি নামে এক সিরিয়াল কিলার ও ধর্ষক দুটি অ্যান্ড্রোয়েড ফোন ব্যবহার করছেন। এছাড়া তার কাছে একটি বাটন ফোনও দেখা যায়। এই সিরিয়াল খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু ২০২২ সালে তার সাজা কমিয়ে ৩০ বছরের কারাদণ্ডে নামিয়ে আনা হয়।

মান্না এবং রেড্ডি ছাড়া তরুণ রাজু নামে আরেক কয়েদির ভিডিও সামনে এসেছে। এতে তাকে মোবাইল ফোন ব্যবহার এবং রান্না করতে দেখা গেছে। এই ব্যক্তি সোনা চোরাচালানের সঙ্গে জড়িত। জেনেভায় পালিয়ে যাওয়ার সময় তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল।

কেন্দ্রীয় কারাগারের এমন করুণ অবস্থা দেখে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামিয়া উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া কারা বিভাগও তদন্ত শুরু করেছে।

রাজ্যটির হোম মিনিস্টার জি পরমেশ্বর বলেছেন, এসবের সঙ্গে জড়িত কারা কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ