শিরোনাম
◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৩:২৭ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেসিডেন্ট সি চিনপিংয়ের উপস্থিতিতে চীনের তৃতীয় বিমানবাহী রণতরী 'ফুজিয়ান' নৌবাহিনীতে হস্তান্তর

চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের উপস্থিতিতে নৌবাহিনীর কাছে দেশটির তৃতীয় বিমানবাহী রণতরীকে এক অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করা হয়। তৃতীয় বিমানবাহী রণতরীটি কাজে মোতায়েন করা হয়েছে। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শুক্রবার এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক দাবি ও তাইওয়ানের সাথে উত্তেজনা বাড়ার প্রেক্ষিতে, চীনের নতুন বিমানবাহী রণতরী ফুজিয়ানের কমিশনিং সামরিক আধুনিকীকরণ এবং এই অঞ্চলে তাদের সামুদ্রিক শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি প্রেসিডেন্ট সি চিনপিংয়ের একটি কৌশলগত প্রচেষ্টা, যা বেইজিংকে শক্তিশালী করতে সাহায্য করবে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ