শিরোনাম
◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রকাশিত : ১০ মে, ২০২৫, ০৭:৫৮ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের সঙ্গে সংঘাত : ভারতের ৩২ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পাকিস্তানের ড্রোন হামলার পর ৩২টি বেসামরিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করেছে ভারত।  শনিবার (১০ মে) ভোরে এ ঘোষণা দিয়েছে 

ভারতের বেসামরিক বিমানবন্দর বিষয়ক কর্তৃপক্ষ দ্য এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই) এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিএসি)।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৫ মে পর্যন্ত এই ৩২টি বিমানবন্দরে সব ধরনের বিমানের উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে।  বিমানবন্দরগুলো হলো-

আধামপুর বিমানবন্দর

আম্বালা বিমানবন্দর

অমৃতসর বিমানবন্দর

অবন্তিপুর বিমানবন্দর

বাথিন্দা বিমানবন্দর

ভুজ বিমানবন্দর

বিকানের বিমানবন্দর

চণ্ডীগড় বিমানবন্দর

হালওয়ারা বিমানবন্দর

হিন্দন বিমানবন্দর

জয়সালমির বিমানবন্দর

জম্মু বিমানবন্দর

জামনগর বিমানবন্দর

যোধপুর বিমানবন্দর

কান্দলা বিমানবন্দর

কাঙ্গরা বিমানবন্দর

কেশোদ বিমানবন্দর

কিষাণগড় বিমানবন্দর

কুল্লু মানালি বিমানবন্দর

লেহ বিমানবন্দর

লুধিয়ানা বিমানবন্দর

মুন্দ্রা বিমানবন্দর

নালিয়া বিমানবন্দর

পাঠানকোট বিমানবন্দর

পাতিয়ালা বিমানবন্দর

পোরবন্দর বিমানবন্দর

রাজকোট বিমানবন্দর

সারসাওয়া বিমানবন্দর

শিমলা বিমানবন্দর

শ্রীনগর বিমানবন্দর

দোইসে বিমানবন্দর

উত্তরলাই বিমানবন্দর

এই ৩২ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধের পাশাপাশি দিল্লি-মুম্বাই ফ্লাইট ইনফরমেশন রিজিওনের (এফআইআর) ২৫টি এয়ার ট্র্যাফিক সার্ভিস রুটের সাময়িক বন্ধের মেয়াদ বাড়িয়েছে ডিজিসিএ। আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে এই এয়ার ট্র্যাফিক সার্ভিস রুটগুলোও।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ‘অপারেশন সিঁদুর’ নামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। 

ভারতের সেই অভিযানের পালটা জবাব হিসেবে গতকাল শুক্রবার রাতে ‘অপারেশন বুনিয়ান উল মাসরুস’ অভিযান শুরু করেছে পাকিস্তান।  দেশটির সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারগুলোয় অভিযান চালিয়েছে।

 

  • সর্বশেষ