শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে একই জমিতে কলা ও বাঁধাকপি চাষ করে সফল এক নারী কৃষক

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে একই জমিতে কলা বাগানে সাথী ফসল হিসাবে বাঁধাকপি চাষ করে সফল হযেছেন এক নারী কৃষক।

উপজেলার ৩ নং ধামইড় ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের সফল নারী কৃষক সাবিনা খাতুন প্রাথমিক ভাবে ৫০ শতক জমিতে ৩৫০ কলা গাছ রোপন করে। পাশাপাশি ওই জমিতে সাথী ফসল হিসেবে এবার বাঁধাকপি রোপন করে এলাকায় সাড়া ফেলে।

কৃষক সাবিনা খাতুন জানান, সাধারণত কলা চাষে এক বছর সময় লাগে, তাই জমিতে কলা গাছ রোপণের পর ফাঁকা জায়গায় সারি সারি বাঁধাকপি রোপন করি। কারণ এ ফসলগুলোর তিন থেকে চার মাসের মধ্যে ফলন পাওয়া যাবে। আর অন্যদিকে কলা গাছ ধীরে ধীরে বেড়ে উঠবে। আশা করছি সব কিছু অনুকুলে থাকলে এবার আমি এই ৫০ শতক জমি থেকে প্রায় ৮০ হাজার টাকার সবজি বিক্রি করতে পারব। যা আমার বাড়তি আয় হবে। আর এ ফসলের আয় থেকেই কলা খেতের যাবতীয় খরচ বহন করা যাবে।

নারী কৃষক সাবিনার এ সফলতা দেখে প্রান্তিক পর্যায়ের অনেক কৃষক উদ্বুদ্ধ হয়ে বাড়তি আয়ের আশায় একই জমিতে বিভিন্ন প্রকার সাথী ফসল আবাদ শুরু করেছে।

বিরল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম জানান, এ উপজেলায় বসতবাড়ী ও আশেপাশের জমিতে উচ্চ মুল্যের পুষ্টি সমৃদ্ধ ফল ও সবজি বাগান তুলনা মুলক কম। অল্প পুঁজিতে বেশি লাভবান হতে চাইলে নারী কৃষক সাবিনার মত সবাইকে উদ্যোগী হতে হবে। এব্যপারে আমরা কৃষকদের উদ্ধুদ্ধ করছি। যেন তারা একই জমিতে দুই ধরণের ফসল আবাদ করে লাভবান হয়। এছাড়াও কৃষকের উৎপাদিত ফসলের যেন কোন রোগ বালাইয়ে ক্ষতি করতে না পাওে তার জন্য  কৃষকদের আমরা বিভিন্ন পরামর্শ প্রদান করছি।

  • সর্বশেষ