শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৫২৫

হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীূ

শাহীন খন্দকার: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৫২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আগের দিন শনাক্ত ছিলো ৫৬৮ জন। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জনে। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু আগস্টে মাসের চেয়ে  সেপ্টেম্বরে প্রায় তিনগুণ বেড়েছে। সেপ্টেম্বরে ৯ হাজার ৯১১ জন আক্রান্ত হয়েছেন।  মৃত্যু হয়েছে ৩৪ জনের । আগস্টে ছিল ৩ হাজার ৫২১ জন আর মৃত্যু হয়েছে ১১ জনের।

চলতি বছর ডেঙ্গু জ্বরে ৬১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর সারাদেশে ১৭ হাজার ৮২০জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তার মধ্যে ১৩ হাজার ৫১১ জন রাজধানীতে এবং ৪ হাজার ৩০৯ জন রোগী ঢাকার বাইরে ভর্তি হয়েছে। অর্থাৎ প্রায় ৭৭ ভাগ রোগী রাজধানী ঢাকায় এবং বাকি ২৩ ভাগ ঢাকার বাইরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মহানগরীতে নতুন ৩৫২ জন এবং ঢাকার বাইরে ১৭৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১১৪ জনে। রাজধানীতে  সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৫৯৮ জন এবং ঢাকার বাইরে ৫৪৬জন।

১ লা জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছে ১৫ হাজার ৬১৫ জন। রাজধানীর ঢাকায় চিকিৎসা সেবা নিয়ে বাসায় ফিরেছে ১১ হাজার ৮৮৪ জন। ঢাকার বাইরে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন, ৩ হাজার ৭৩১ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে ৬১ জনের মৃত্যু হয়েছে।

গত বছর জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

  • সর্বশেষ