শিরোনাম
◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড  ◈ এক টাকায় আইন ও বিচার বিভাগ চালানো সম্ভব নয়, এমনটা হলে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবে: আইনমন্ত্রী ◈ বিএনপি নেতা আসলাম চৌধুরীর যে কারণে এমপি প্রার্থিতা বাতিল হলো, যা জানাগেল ◈ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম: তথ্য উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ১২:০৪ রাত
আপডেট : ৩০ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি

আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দর দিয়ে ৩ মাস পর চার টি চালানে ৫১০ মেট্রিকটন (নন বাসমতি) সিদ্ধ চাল আমদানি হয়েছে। দেশের বাজারে চালের দাম বৃদ্ধিতে সরকার শর্ত দিয়ে চাল আমদানির সুযোগ দিলে শুরু হয় আমদানি। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ১৪টি ট্রাকে আমদানি করা চালের এসব চালান বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইর্য়াডে প্রবেশ করে। বুধবার বন্দর থেকে চাল খালাস হয়ে নেওয়া হবে দেশের অভ্যন্তরে।

চাল আমদানিকারক প্রতিষ্ঠান হাজী মুসা করিম এন্ড সন্স। আমদানি করা চাল ছাড়করণের জন্য কাজ করছেন সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট মের্সাস ভূইয়া এন্টারপ্রাইজ। দেশের বাজারে দাম কমাতে শুল্কমুক্ত সুবিধায় কাস্টমস থেকে ছাড়ের সুবিধা দিয়েছে সরকার।

বন্দর সূত্র জানায়, গত বছরের নভেম্বর মাসে এই বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়েছিল ৬ হাজার ১২৮ মেট্রিকটন। গত ১৮ জানুয়ারি-২০২৬ পুনরায় ২৩২ আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ মেট্রিকটন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। যা সময়সীমা বেধে দেওয়া হয়েছে ৩ মার্চ ২০২৬ পর্যন্ত। এই সময়ের মধ্যে আমদানিকৃত চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে।

আমদানিকৃত চাল প্রতিকেজি বেনাপোল বন্দর পর্যন্ত আমদানি খরচ পড়েছে ৫০ টাকা এবং খোলা বাজারে এ চাল কেজিতে বিক্রয় হবে ৫১ টাকা বলে জানা গেছে।

বর্তমানে স্থানীয় বাজারে স্বর্ন চাল মোটা প্রকার ভেদে কেজি ৪৬ থেকে ৪৮ টাকা, স্বর্নচাল চিকন ৫১ থেকে ৫২ টাকা, আতব চাল কেজি ৪২ থেকে ৪৫ টাকা,আটাশ ৫০ থেকে ৫২ টাকা কেজি , মিনিকেট কেজি ৫৩ খেকে ৫৪ টাকা এবং বাসমতি ৮০ থেকে ৮১ টাকায় বিক্রয় হচ্ছে। 

বেনাপোল বন্দরের বন্দর পরিচালক মো. শামীম হোসেন জানান, আজ চার চালানে ৫১০ মেট্রিকটন (নন বাসমতি) মোটা চাল আমদানি হয়েছে। আমদানিকৃত চালের চালানগুলো বন্দর থেকে দ্রুত খালাসের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বের তৃতীয়। দেশে মোট চালের চাহিদা রয়েছে মেট্রিক টন। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলেও ভ্যবিষতের জন্য মজুদ এবং সিন্ডিকেটের কারনে দাম বৃদ্ধি পেলে বাজার পরিস্থিতি সামলাতে সরকার চাল আমদানি করে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়