শিরোনাম
◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ০৭:৫০ বিকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৬, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে দল নিতে চান পা‌কিস্তান সুপার লি‌গের লাহোর কালান্দার্সের মা‌লিক

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লীগের (পিএসএল) শিরোপা তিনবার নিজেদের করে নিয়েছে লাহোর কালান্দার্স। এবার পিএসএল জয় শেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিকে নজর দিলো দলটি। এমনকি বিপিএলে দল কেনা ব্যাপারেও আগ্রহ দেখিয়েছেন লাহোর কালান্দার্সের কর্ণধার সামিন রানা।

রোববার (১৮ অ‌ক্টোবর) গণমাধ্যমের সামনে এই আগ্রহ দেখান সামিন। এমনকি দল না কিনলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে খেলোয়াড় বিনিময়সহ বিভিন্ন উদ্যোগে যুক্ত থাকতে চান।

সামিন বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত হওয়া আমার স্বপ্ন। বিপিএলে দল থাকতেই হবে, এমন নয়। বিসিবির সঙ্গে খেলোয়াড় বিনিময় কর্মসূচি হলেও আমি খুশি হব। এত বছরে যা শিখেছি, সেটা বাংলাদেশের ক্রিকেটের কাজে লাগাতে পারলে আমার স্বপ্ন পূরণ হবে। -- ডেইলি ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজেরপ্রথম ম্যাচে বাংলাদেশের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সেখানে তার সাথে বৈঠকও করেছেন সামিন।

Advertisement

তিনি বলেন, 'তামিম ভাইয়ের সাথে আমার কিছু আলোচনা হয়েছিল অভিজ্ঞতা শেয়ার করার বিষয়ে। যেমন আমি ১১ বছর ধরে পিএসএলের অংশ, সাউথ আফ্রিকার জিএল২০ গ্লোবাল লিগেরও অংশ ছিলাম-আমরা সেই গ্রুপের অংশ ছিলাম। আমি একাধিকবার টি-টেন লিগের অংশ ছিলাম, বেশ কিছুদিন ধরে ক্রিকেট কানাডার সাথেও কাজ করছি।

এবার বিপিএল আয়োজন না হওয়ার বিষয়টিও জানা আছে তাঁর। বিষয়টি নিয়ে হতাশাও প্রকাশ করেছেন তিনি। তার মতে, 'বিপিএল একটি চমৎকার টুর্নামেন্ট। আমি জানি এটি কিছু সময় ধরে কঠিন সময় পার করছে এবং আমি জানি এর পেছনে কিছু কারণ রয়েছে। তবে আমার মনে হয় বাংলাদেশ এবং পাকিস্তানে আমাদের যে ধরনের আবেগ রয়েছে, তাতে এই লিগের স্ট্রাগল করা উচিত নয়।

এদিকে, টাইগার পেসার নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন লাহোর কালান্দার্সের কর্ণধার। বলেন, 'নাহিদ রানাকে যে ক্লাব দলে নেবে, তাদের নিজেদের ভাগ্যবান মনে করা উচিত। নাহিদ যদি নিলামে থাকে, অবশ্যই আমার নজরে থাকবে।