শিরোনাম
◈ ‘চিকেনস নেক’ ঘিরে ২ হাজার কোটি রুপির মহাসড়ক বানাচ্ছে ভারত ◈ বাংলা‌দেশ দল আ‌সিয়ান কাপ খেলতে ১৯ সে‌প্টেম্বর ইন্দো‌নে‌শিয়ায় রওনা হ‌বে ◈ ‘এমন উদ্ধার অভিযান বিশ্বে আগে ঘটেনি’ : বিশেষজ্ঞ ◈ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‌বি‌শেষ বিদায়ী প্রী‌তি ম‌্যা‌চে মেসি আর্জেন্টিনার জার্সিতে ফির‌ছেন!  ◈ পে-স্কেল বাস্তবায়নে বাজারে কী ধরনের প্রভাব পড়তে পারে? ◈ পরমাণু যুদ্ধের ভয় কি হারিয়ে ফেলছে বিশ্ব? ◈ দুবাই মেরিনা-পাম জুমেইরাহয় সম্পদ: দুদকের তালিকায় ৭৩ বাংলাদেশি ◈ নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট (ভিডিও) ◈ দেশের সব হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ১০:৪৭ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি

প্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের মোট ১১৮ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। তবে এই পদোন্নতিকে কেন্দ্র করে প্রশাসনের ভেতরে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া; উঠেছে যোগ্য কর্মকর্তাদের বঞ্চিত করার অভিযোগ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে কারো বর্তমান কর্মস্থল বা দপ্তর ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে, তিনি বর্তমানে যেখানে কর্মরত আছেন সেই দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

এছাড়া, কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে কোনো নেতিবাচক বা বিরূপ তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ এই আদেশ সংশোধন বা বাতিলের অধিকার সংরক্ষণ করে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০তম ব্যাচের এই পদোন্নতির ক্ষেত্রে অনেক যোগ্য ও দক্ষ কর্মকর্তাকে তালিকায় রাখা হয়নি। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা এবং কর্মজীবনে সুনামের সাথে দায়িত্ব পালন করা বেশ কিছু কর্মকর্তা এবারও পদোন্নতিবঞ্চিত হয়েছেন। বিষয়টি নিয়ে সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

 

  • সর্বশেষ