শিরোনাম
◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ১২:০৯ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাস্থ্যকর ওটসই শরীরের শত্রু! যাদের এড়িয়ে চলা উচিৎ

ইন্ডিয়ান এক্সপ্রেস: সকালের খাবার হিসেবে ওটস এখন অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে। স্বাস্থ্যকর ও পুষ্টিকর হওয়ায় বিশেষ করে স্বাস্থ্য সচেতন মানুষ এবং সহজে খাবার প্রস্তুত করতে চান যারা, তাদের কাছে এটি বেশ জনপ্রিয়। ওজন নিয়ন্ত্রণ, হৃদযন্ত্র ভালো রাখা এবং হজমে সহায়তার জন্যও ওটসকে উপকারী মনে করা হয়।

তবে সাম্প্রতিক কিছু প্রতিবেদনে উঠে এসেছে, ওটস সবসময় সবার জন্য সমান উপকারী নাও হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কিছু মানুষের ক্ষেত্রে ওটস খাওয়ার পর নানা শারীরিক জটিলতাও দেখা দিয়েছে।

ফাইবারসমৃদ্ধ হওয়ায় ওটস দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে এবং ক্ষুধা কমাতে ভূমিকা রাখে। এতে থাকা বিভিন্ন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে, রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে এবং কোলেস্টেরল কমাতে সহায়ক। পাশাপাশি এটি হজমশক্তি উন্নত করতেও কার্যকর বলে ধরা হয়।

তবে সব উপকারিতার পরও কিছু মানুষের জন্য ওটস সমস্যা তৈরি করতে পারে। অনেকের ক্ষেত্রে এটি খাওয়ার পর পেট ফাঁপা, গ্যাস বা অ্যালার্জির মতো প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, যাদের নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত ওটস না খাওয়াই ভালো।

বিশেষ করে অতিরিক্ত প্রক্রিয়াজাত ওটস রক্তে শর্করার মাত্রা দ্রুত ওঠানামার কারণ হতে পারে। এছাড়া ওটসে থাকা কিছু অ্যাসিডিক উপাদান শরীরে আয়রন ও জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ খনিজ শোষণে বাধা সৃষ্টি করতে পারে। তাই শারীরিক জটিলতায় ভুগছেন এমন ব্যক্তিদের সতর্কতার সঙ্গে ওটস খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ