শিরোনাম
◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২২, ০৫:০৯ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২২, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গু জ্বরে আরো ৭৯ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু

শাহীন খন্দকার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় সোমবার (৮ আগষ্ট) আরও নতুন ৭৯ জন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে  দেশের বিভিন্ন  হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, রাজধানীর সরকারি বেসরকারি  হাসপাতালে নতুন ৫৯ জন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। ঢাকার বাইরে ভর্তি হয়েছে ২০ জন।

এদিকে বর্তমানে সারাদেশে সর্বমোট ৩৬০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৮৬ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ৭৪ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ আগষ্ট পর্যন্ত  সর্বমোট দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৩হাজার ২৬৩ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৭৩৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৫২৭ জন।

অন্যদিকে সারাদেশে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে যাওয়া রোগীর সংখ্যা সর্বমোট ২ হাজার ৮৮৮ জন। এর মধ্যে ঢাকায় ছাড় প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ২ হাজার ৪৪৫ এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ৪৪৩ জন। এছাড়া চলতি বছর  ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ১৫  জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

  • সর্বশেষ