শিরোনাম
◈ গঙ্গা চুক্তি নবায়নে ভারতের জবাব প্রত্যাশা বাংলাদেশের, আলোচনায় বসতে চায় সরকার ◈ ১ ডলারের দাম ৩০ লাখ রিয়াল ছাড়াল, যুদ্ধ ও নিষেধাজ্ঞার চাপে ইতিহাসের সর্বনিম্নে ইরানের মুদ্রা ◈ রাজধানীর তিন থানায় ককটেল বিস্ফোরণ, নদ্দায় বাসে আগুন ◈ খাগড়াছড়িতে টায়ারে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, স্থানীয়দের ধাওয়া‌য় পালালেন আওয়ামী লীগ কর্মীরা ◈ এনআইডি সংশোধনের নামে হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে প্রতারণা, সতর্ক করল তথ্য অধিদপ্তর ◈ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অবিচল সমর্থন, পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেফতার ◈ বাংলাদেশে পোশাকশ্রমিকদের বিক্ষোভে যেভাবে লাভবান হচ্ছে ভারত! ◈ আওয়ামী লীগের লকডাউন ঘিরে চট্টগ্রামে সড়কে আগুন, থানার ফেসবুকে ভিডিও প্রকাশ নিয়ে বিতর্ক ◈ দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ শেখ মোহাম্মদের

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৩৯ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিধি ভেঙে চলচ্চিত্র উৎসবে জুরি-পুরস্কার, বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিল ফিপ্রেসি

শিমুল চৌধুরী ধ্রুব: [২] সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিয়মনীতি অমান্য করে জুরি বোর্ড গঠন ও এক আয়োজকের চলচ্চিত্র পুরস্কার জেতার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ফিপ্রেসি (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস)।

[৩] এবারের উৎসবে জুরি বোর্ড গঠন ও পুরস্কারে অনিয়ম প্রমাণিত হওয়ায় শনিবার (১০ ফেব্রুয়ারি) এক চিঠির মাধ্যমে বাংলাদেশের ফিপ্রেসি চ্যাপটার আইএফসিএবিকে (ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংস্থা ফিপ্রেসি। অভ্যন্তরীণ তদন্তে বিধিমালা, আইন ও নিয়মের স্পষ্ট লঙ্ঘন খুঁজে পেয়েছে তাঁরা।

[৪] মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও ফিপ্রেসি বাংলাদেশের সভাপতি মফিদুল হক এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সভাপতি আহমেদ মুজতবা জামালকে পাঠানো ওই চিঠিতে সংস্থাটির সভাপতি আহমেদ শাওকি জানিয়েছেন, উৎসব আয়োজনে জড়িত এমন একজন পরিচালকের সিনেমা প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচন করা হয়েছে। উৎসব কর্তৃপক্ষের অবশ্যই নিজস্ব লাইনআপ তৈরির পূর্ণ অধিকার রয়েছে, তবে ফিপ্রেসি অ্যাওয়ার্ডের তালিকা থেকে সিনেমাটিকে বাদ দেওয়া উচিত ছিল। এ ছাড়া জুরি বোর্ডে এমন সদস্য ছিলেন যিনি উৎসব আয়োজনের সঙ্গেও যুক্ত। 

[৫] চিঠিতে এ ধরনের কাজ ভবিষ্যতে হবে না মর্মে বাংলাদেশ বিভাগ ও উৎসব কর্তৃপক্ষকে লিখিত অঙ্গীকারনামা দিতে বলেছে ফ্রিপেসি।

[৬] বাংলাদেশ প্যানোরামা বিভাগের তিনজন জুরি সদস্যের একজন ছিলেন মফিদুল হক। যিনি এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একজন নির্বাহী সদস্য ও আয়োজক প্রতিষ্ঠান রেইনবো ফিল্ম সোসাইটির উপদেষ্টা। ফিপ্রেসির বিধিমালার ১০ নম্বর ধারায় বলা আছে, ‘সংশ্লিষ্ট উৎসবের সঙ্গে যুক্ত কেউ জুরি কমিটিতে থাকতে পারবেন না।’ 

[৭] চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মফিদুল হক বলেন, ‘আয়োজকরা এই ভুলটি করেছে। এ ধরনের ভুল করা কোনোভাবেই উচিত হয়নি। ভবিষ্যতে এমন ভুল যেন না হয়, সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সচেতন থাকব।’

[৮] অন্যদিকে, ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে ফিপ্রেসি পুরস্কার জিতেছে ‘লায়লা’। এর নির্মাতা বৈশাখী সমাদ্দার ঢাকা চলচ্চিত্র উৎসবের আয়োজক সংস্থা রেইনবো ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক। পাশাপাশি ঢাকা চলচ্চিত্র উৎসব আয়োজক কমিটিরও নির্বাহী সদস্য তিনি। অর্থাৎ একই সঙ্গে আয়োজক, আবার চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগেও তিনি ছিলেন, যা ফিপ্রেসি নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। সম্পাদনা: কামরুজ্জামান

এসসিডি/কে/এসবি২

  • সর্বশেষ