শিরোনাম
◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটে‌ডের প্রধান কোচ হতে চান ম‌রি‌সিও পচেত্তিনো ◈ পোশাকশিল্পে অস্থিরতা: এক দিনে বেকার প্রায় ১৭ লাখ শ্রমিক, আস্থা হারাচ্ছে বিদেশি ক্রেতারা ◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই ◈ পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর নজরদারিতে; জব্দ দুই ফোন ◈ শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, যে উদাহরণ দিলেন অ্যাটর্নি জেনারেল ◈ সাফের দ্বিতীয় সে‌মিফাইনা‌লে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ◈ হামজা-শমিতের গোল, ফারহানের জাদু, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ ◈ আমি নতুন মন্ত্রী, সাইড টক করলে অসুবিধা হয়: কৃষিমন্ত্রী

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫৩ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তি পেল ফারাজ, আটকে রইল শনিবার বিকেল

মুক্তি পেল ফারাজ- শনিবার বিকেল

মিহিমা আফরোজ: ঢাকার হোলি আর্টিজানের সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে নির্মিত বহুল প্রতিক্ষিত ‘ফারাজ’ সিনেমা ভারতে মুক্তি পেয়েছে আজ। হংসল মেহতা পরিচালিত ছবিটি ভারতজুড়ে ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। হিন্দুস্তান টাইমস্

‘ফারাজ’ সিনেমা মুক্তির স্থগিত করার আদেশ চেয়ে আদালাতে রিট করা হয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট সিনেমাটি মুক্তি স্থগিত করার আবেদন বাতিল করে এবং মুক্তির অনুমতি দেয়। ‘ফারাজ’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুর। পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল এ সিনেমায় অভিনয় করেছেন। এটি তাদের অভিষেক চলচ্চিত্র। ‘ফারাজ’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আমির আলী, জুহি বব্বর, শচিন লালওয়ানি, পলক লালওয়ানি, রেশম সাহানি প্রমুখ।

অন্যদিকে একই ঘটনা নিয়ে নির্মিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ আটকে রয়েছে সেন্সরবোর্ডে। এর আগে ছবিটির নির্মাতা ফারাজ এর এক ঘণ্টা আগে হলেও ‘শনিবার বিকেল’ মুক্তি দেওয়ার কথা বললেও মুক্তি পায়নি ছবিটি। নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকি বলেন, আমি এখনও অদৃশ্য কারণে সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পাইনি। তাই শুক্রবার ‘শনিবার বিকেল’ মুক্তি দেওয়া যাচ্ছে না। এদিকে, ‘শনিবার বিকেল’ সিনেমাটি কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করলেও এখনো দেশের দর্শক দেখতে পারেননি। কারণ দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডে আটকে আছে সিনেমাটি। সম্প্রতি আপিল বোর্ডের শর্ত সাপেক্ষে সিনেমাটি মুক্তির কথা শোনা গিয়েছিল।

এমআইএ/এসএ

  • সর্বশেষ