শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ১০:০৩ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যা বললেন শাকিব খানের চলমান ডায়েরি রাত্রি

রাত্রি সাকিব

ইমরুল শাহেদ: পরিচালক সোলাইমান আলী লেবু অপু বিশ্বাসকে নিয়ে ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবির শুটিং করছিলেন। শুটিংয়ের অবসরে অপু যখন চুপচাপ বসেছিলেন, তখন একজন তাকে রসিকতা করে বলেন, শাকিব খানের সম্পত্তি কেবল আপনার ছেলে পাবে না। রাত্রির ছেলে রাহুলের সঙ্গে পেরে উঠবে না। তাকেও ভাগ দিতে হবে।

জবাবে অপু বিশ্বাস মুচকি হেসেছিলেন। কারণ তিনি আগে থেকেই জানেন যে, তাকে বিয়ে করার আগে রাত্রি নামে একজন জুনিয়র শিল্পীর সঙ্গে শাকিব খানের সম্পর্ক ছিল। সেই ঘরে একটি সন্তান রয়েছে। তার নাম রাহুল খান। কিন্তু রাত্রির যেমন স্ত্রী হিসেবে স্বীকৃতি নেই তেমনি রাত্রির পুত্রেরও স্বীকৃতি নেই। এই নিয়ে রাত্রির কোনো আপসোসও নেই। 

রাত্রি বলেন, ‘রক্ত একদিন কথা বলবে। তার কাছে আমি স্বীকৃতির জন্য যাইনি। একজন ভিক্ষুক কখনো কাউকে কিছু দিতে পারে না।’ এ পর্যন্তই রাত্রির কথা। রাত্রির পুত্র রাহুল খান এফডিসির গেট সংলগ্ন একটি গাড়ির গ্যারেজে কাজ করে। তার বয়স এখন ১৯ বছর। তার সঙ্গে কথা বলতে চাইলে সে তার মায়ের কথা বলে। রাত্রি বলেছেন, শাকিব খানের সঙ্গে জড়িয়ে তার কিছু লিখতে বারণ করেছেন। তিনি করজোড়ে বলেন, ‘আমাকে নিয়ে কিছু লিখবেন না।’ শাকিব-অপুর ঘটনা জানাজানি হওয়ার পর রাত্রি এফডিসিতে নিয়মিত আসতেন। কিন্তু বুবলী-শাকিবের ঘটনা জানাজানি হওয়ার পর রাত্রিকে এফডিসির আশপাশে দেখা যাচ্ছে না। রাহুলও গত দুইদিন থেকে কর্মস্থলে কিছুটা অনিয়মিত। এমনটাই জানালেন তার সহকর্মীরা।

তবে রাত্রি হলেন শাকিব খানের চলমান একটা ডাইরি। শাকিব খান কখন কোথায় থাকেন, কখন বুবলীকে বিয়ে করেছেন, বুবলীর ঘরে সন্তানের জন্ম হয়েছে ইত্যাদি সব বিষয়ই জানতেন রাত্রি। কিন্তু একটা সময়ে তিনি শাকিবের কাছ থেকে একটা মাসোহারা পেতেন। বেশ কয়েক বছর পর সেটা বন্ধ হয়ে যায়। এছাড়া চুপ থাকার জন্য রাত্রির উপর নানা উপায়ে চাপ প্রয়োগ করা হচ্ছে। তবে তিনি অভিযোগ হিসেবে না বললেও তিনি বলেছেন, ‘রাত্রি বেলা যখন এফডিসি থেকে বাসায় যাতায়াত করি তখন কেউ যদি আমার উপর হামলা চালায়।

ভাই, আমি গরীব মানুষ, তার অনেক টাকা আছে। সে যে কোনো ঘটনাই ঘটিয়ে দিতে পারে। ভাই দয়া করে আমাকে জড়াবেন না।’ পূর্বাহ্নে নিজেকে শাকিবের প্রথম সন্তানের মা হিসেবে দাবি করে রাত্রি বলেছিলেন, ‘আমি আর আমার আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আমি জোর গলায় বলতে চাই শাকিব খানের প্রথম সন্তানের মা আমি। এটা শাকিবও অস্বীকার করতে পারবে না।’

  • সর্বশেষ