শিরোনাম
◈ জমি দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগে এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা ◈ রোমাঞ্চকর ফাইনা‌লে পাকিস্তানকে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপ জিত‌লো ভারত ◈ জলবায়ু সংকট মোকাবিলায় বছরে ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ ◈ রাজধানীর হারানো সৌন্দর্য ফেরাতে পুনরুদ্ধার হবে শতাধিক খাল-পুকুর ◈ ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে প্রতিশোধ নিলো জাপান ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ফের টানাপোড়েনের শঙ্কা ঢাকা-দিল্লি সম্পর্কে ◈ ভুটা‌নের বিরু‌দ্ধে ২-১ গোলের জয়ে সাফের ফাইনালে ভারত ◈ এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ◈ বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় জায়গা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সে‌মিফাইনা‌লে আজ রা‌তে বাংলা‌দেশ-পা‌কিস্তান মু‌খোমু‌খি

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০৯:২৬ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ০৯:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তনুশ্রীকে কি সত্যিই যৌন হেনস্তা করেছিলেন নানা পাটেকর, মুখ খুললেন ঘনিষ্ঠ বন্ধু

২০১৮ সাল। প্রাক্তন মিস ইন্ডিয়া তথা অভিনেত্রী তনুশ্রী দত্তর আনা ‘মিটু’ অভিযোগে উত্তাল হয়েছিল বলিউড তথা গোটা দেশ। নানা পাটেকরের বিরুদ্ধে শুটিং সেটে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ এনেছিলেন নায়িকা। বলা যায়, মুম্বই নিবাসী এই বঙ্গকন্যার অভিযোগের ভিত্তিতেই সুদূর হলিউড থেকে আরবসাগরের তীরে মায়ানগরীতে আছড়ে পড়েছিল ‘মিটু’ আন্দোলন। সেসময়ে অনেকেই তনুশ্রীর বিস্ফোরক দাবিতে নানা পাটেকরকে ‘ভিলেন’ আখ্যা দিয়েছিলেন। এমনকী অভিনেতার মৃত্যুর পরও ‘এভিল ডেড’ অর্থাৎ ‘শয়তানের মৃত্যু’ বলে পরিহাস করেছিলেন তনুশ্রী। 

মহেশের দাবি, সেদিন সেটে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের অনেককেই তিনি চেনেন। তাঁরা সেদিনের ঘটনা তাঁকে জানিয়েছিলেন।

মহেশ যে নানার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, সেকথা অনেকেরই জানা। এবার প্রয়াত বন্ধুর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগ নিয়ে প্রথমবার মুখ খুললেন তিনি। মহেশ মঞ্জরেকরের কথায়, “অকারণে অনেক কষ্ট পেয়েছেন নানা।” কেন? তার কারণও জানালেন ‘কাঁটে’ অভিনেতা। মহেশের দাবি, সেদিন সেটে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের অনেককেই তিনি চেনেন। তাঁরা সেদিনের ঘটনা তাঁকে জানিয়েছিলেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মহেশের মন্তব্য, “সেটে আমার পরিচিত সবাই আমাকে বলেছিলেন যে কিছুই ঘটেনি। আসলে কিছুই হয়নি। নানা পাটেকর অকারণে অনেক কষ্ট পেয়েছেন। এসব বিষয় এড়িয়ে চলাই ভালো। কিন্তু সোশাল মিডিয়ার কারণে এখন সবারই নিজস্ব মতামত থাকে, আর এর কোনও প্রতিকার নেই।” এখানেই অবশ্য থামেননি তিনি।

তনুশ্রীর নামোল্লেখ না করেও তাঁকে খোঁচা দিয়ে মহেশ মঞ্জরেকরের মন্তব্য, “কিছু মানুষ এমন স্বভাবের হন— সবাই তাঁদের সমর্থন করলেও যদি একজন ব্যক্তি সমর্থন না করেন, তবে তাঁদের খারাপ লেগে যায়। সেটা ঠিক আছে। কিন্তু এরপর তাঁরা পুরোনো কোনও বিষয় টেনে আনেন। সেদিন কী ঘটেছিল, তা আমি জানি। সেটে উপস্থিত সবাই আমার পরিচিত ছিলেন। অকারণে বিষয়টিকে বড় করে দেখানো হয়েছিল।”

অভিনেত্রীর অভিযোগ, ওই গানের শুটিং চলার সময়েই নানা পাটেকর তাঁকে অশ্লীলভাবে স্পর্শ করেন। এরপর তিনি অভিনেতার সঙ্গে কোনও রকম ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চাননি। প্রতিবাদের খেসারতও নাকি দিতে হয় বলেও অভিযোগ করেছিলেন তনুশ্রী।

ঠিক কী ঘটেছিল? ২০০৮ সালে শুটিং চলছিল ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং। ছবির একটি গানের শুটিং করছিলেন তনুশ্রী। অভিনেত্রীর অভিযোগ, ওই গানের শুটিং চলার সময়েই নানা পাটেকর তাঁকে অশ্লীলভাবে স্পর্শ করেন। এরপর তিনি অভিনেতার সঙ্গে কোনও রকম ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চাননি। প্রতিবাদের খেসারতও নাকি দিতে হয় বলেও অভিযোগ করেছিলেন তনুশ্রী। শুধু নানা পাটেকরই নন, ২০১৮ সালে কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার বিরুদ্ধেও অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। তাঁর অভিযোগ, গণেশ ঘনিষ্ঠ হয়ে নাচ করার জন্য জোর করেছিলেন। প্রযোজক অমিত সিদ্দিকি, রাকেশ সারঙ্গিও অভিযোগের বাইরে ছিলেন না। যদিও গণেশ আচারিয়া এই অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু তনুশ্রীর কথায়, সবাই সেদিন মিলেমিশেই তাঁকে নাস্তানাবুদ করেছিলেন। এমনকী শুটিংয়ের সময় তাঁকে মারধরের পরিকল্পনা হয়েছিল বলেও অভিযোগ। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার লোকজনকে ডেকে তনুশ্রীর গাড়িতে হামলা চালানো হয় বলেও শোনা গিয়েছিল। গাড়িতে তখন তাঁর বাবা-মা ছিলেন। সেদিন গণপিটুনির শিকার হয়েছিলেন বলেও অভিযোগ করেন তনুশ্রী। যদিও নানা নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়ে জানিয়েছিলেন, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং হয়েছিল। দশ বছর বাদে প্রচারের আলোয় আসার জন্য তনুশ্রী মিথ্যে কথা বলছেন। অভিনেত্রীকে পালটা আইনি নোটিসও পাঠান অভিনেতা। এবার নানা পাটেকরের প্রয়াণের পর তনুশ্রী দত্তর আনা ‘মিটু’ অভিযোগ নিয়ে মুখ খুললেন মহেশ মঞ্জরেকর।

  • সর্বশেষ