শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬, ১১:৪০ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২৬, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান ৮২ বছর বয়সে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন দেখাশোনার দায়িত্বে থাকা নূরজাহান বেগম ও শিল্পী সমিতির নেতৃবৃন্দ।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন এই গুণী শিল্পী। সাত দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চিরবিদায় নেন তিনি। অভিনেত্রীর মৃত্যুর সংবাদে চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

চিত্রনায়ক ওমর সানীসহ শিল্পীরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করে সামাজিক মাধ্যমে সমবেদনা জানিয়েছেন। শিল্পী সমিতি সূত্রে জানা গেছে, প্রয়াত এই অভিনেত্রীর বড় ছেলে থাকেন যুক্তরাষ্ট্রে। অন্যদিকে গত বছরের ফেব্রুয়ারি থেকে ছোট ছেলে নিখোঁজ থাকায় শেষ বয়সে গভীর বিষাদে দিন কাটছিল তার।

যুক্তরাষ্ট্র থেকে বড় ছেলে দেশে ফেরার পর তার শেষকৃত্য সম্পন্ন হবে; তত দিন মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হবে। ১৯৪৪ সালে পুরান ঢাকায় জন্মগ্রহণ করা নাসিমা খানের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ সিনেমার মাধ্যমে। ষাটের দশকে বাংলা ও উর্দু চলচ্চিত্রের জনপ্রিয় এই মুখ ‘সূর্যস্নান’, ‘ধারাপাত’, ‘উজালা’ ও ‘দুই ভাই’-এর মতো কালজয়ী সিনেমায় অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

  • সর্বশেষ