শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬, ০৩:২৮ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৬, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া

রাত ৪টায় ১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে পরোটা ও মাংস খাওয়ার আবদার এবং অসুস্থ স্ত্রীকে দিয়ে তা বানিয়ে খাওয়ার ঘটনা ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন মডেল ও অভিনেতা মুকিত জাকারিয়া।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে স্ত্রীকে নিয়ে এ ঘটনা বলেন তিনি। সাক্ষাৎকারের ৯ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। ভিডিওতে মুকিত জানান, নরসিংদীতে শুটিং শেষে প্রচণ্ড শীতের মধ্যে ভোর রাত ৪টার দিকে তিনি বাসায় ফেরেন। তখন তার স্ত্রীর ১০২-১০৩ ডিগ্রি জ্বর ছিল। ক্ষুধার কথা জানিয়ে পরোটা খেতে চাইলে অসুস্থ স্ত্রী গরম পরোটা ও মাংস তৈরি করে তাকে খাওয়ান। এ ঘটনাকে ঘিরে সমালোচনার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুকিত।

এ অভিনেতা বলেন, আমার বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। অভিনেতার ভাষ্য, ২৬ বছরের সংসার নিয়ে তিনি কখনো এভাবে কথা বলেননি। বক্তব্য কাটছাঁট করে উপস্থাপন করায় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। মুকিত আরও জানান, বিতর্কের কারণে তিনি মানসিকভাবে চাপে আছেন এবং রাতে ঠিকমতো ঘুমাতেও পারেননি।

এ বিষয়ে চ্যানেলে কথা বলবেন বলেও জানান তিনি। এর আগে ২৬ বছরের সংসার টিকে থাকার কারণ হিসেবে স্বামী-স্ত্রীর পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের কথা বলেছিলেন মুকিত। তিনি বলেন, একজনের প্রতি অন্যজনের সম্মান থাকলে যেকোনো সংসার দীর্ঘদিন টিকে থাকতে পারে। এমন মন্তব্যই পরে বিতর্কের কারণ হয়েছে।

  • সর্বশেষ