শিরোনাম
◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন ◈ অক্টোবরে চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ◈ ৩১তম জলবায়ু সম্মেলন: কূটনীতির কঠিন পরীক্ষায় বাংলাদেশ! ◈ রুবেলের ঘূর্ণিতে বাংলা‌দে‌শের হ‌্যা‌ট্রিক জয়

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ১২:১৫ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২৬, ১২:১৫ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

অ্যাকশন ছবি করার এনার্জি নেই বর্ষার, অনন্ত বললেন জেমস বন্ডের কথা

মনিরুল ইসলাম: ঢাকাই সিনেমার আলোচিত তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। সম্প্রতি একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাদের নতুন সিনেমা ‘কিল হিম ২’ নিয়ে কথা বলেন এই তারকা দম্পতি।

এ সময় বর্ষা জানান, আপাতত অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয়ের জন্য তার আগ্রহ কম। বর্ষা বলেন, ‘এখন অ্যাকশন করার মতো আমার এনার্জি নেই। তাই আমি অ্যাকশন-ট্যাকশন কিছু করব না।’

পাশ থেকে অনন্ত জলিল তখন বর্ষাকে উদ্দেশ্য করে বলেন, ‘অ্যাকশন হিরোরা বুড়ো হলেও তো জেমস বন্ডের মতো অ্যাকশন করে।’

এ সময় অনন্ত জলিল জানান, ‘কিল হিম ২’ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘আমি ইকবাল ভাইকে বলছি, আপনি দু-একটা কাজ করতে থাকেন। আমি আসলে আমাদের ব্যবসা-বাণিজ্যটা ঠিক রাখি। আমাদের ‘নেত্রী: দ্য লিডার’ মুক্তি পাবে যেকোনো সময়। এরপর ‘কিল হিম ২’ শুরু করব।’

তিনি আরও বলেন, ‘একটা জিনিস আমি কনফার্ম করে দেই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আমরা ‘কিল হিম ২’ করব, ইনশাআল্লাহ।’

‘কিল হিম’ সিনেমাটি ‘সুনান মুভিজ’-এর ব্যানারে নির্মাণ করেন প্রযোজক ও পরিচালক এম ডি ইকবাল। এতে অনন্ত জলিল ও বর্ষা জুটিকে দেখা যায়। তবে মুক্তির পর সিনেমাটি প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য পায়নি।

এদিকে চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’। বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত বিগ বাজেটের এই সিনেমাটি ২০২১ সালের ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়। একই বছর সিনেমাটির শুটিং শুরু হয় এবং পরের বছর কাজ শেষ হয়। তবে নানা কারণে এতদিন সিনেমাটি মুক্তি পায়নি।

‘নেত্রী: দ্য লিডার’ সিনেমায় অনন্ত জলিল ও বর্ষার পাশাপাশি অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াৎ, সিমরিন লুবাবা, বলিউডের কবির দোহন সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াতসহ আরও অনেকে।

  • সর্বশেষ