শিরোনাম
◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন ◈ অক্টোবরে চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০১:০৮ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২৬, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো

বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও তাদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভায় সংসদে জামায়াতে ইসলামী ও ১১ দলের ভূমিকা, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ এবং ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, দৈনিক মানবকণ্ঠের সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, দৈনিক এদিনের সম্পাদক মো. সাইদুল ইসলাম সাজু এবং দৈনিক খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল।

এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক ভোরের ডাকের সম্পাদক কে এম বেলায়েত হোসেন, আজকের পত্রিকার সম্পাদক কামরুল হাসান, দৈনিক দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী, বাণিজ্য প্রতিদিনের সম্পাদক গিয়াস উদ্দিন, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন, আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন, শীর্ষ কাগজের সম্পাদক একরামুল হক, দ্য নিউ নেশনের সম্পাদক মো. মোকাররম হোসেন, গ্রিন ওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, দ্য ইভিনিং নিউজের সম্পাদক এ বি এম সেলিম আহমেদ, ডেইলি সানের উপসম্পাদক আল আমিন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক শামসুল আরেফীন ও সাপ্তাহিক সোনার বাংলার বার্তা সম্পাদক ফেরদৌস আহমদ ভূইয়া প্রমুখ।

মতবিনিময় সভায় সম্পাদকদের লেখনির মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গণতন্ত্রের উত্তরণে গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে সহযোগিতা করতে হবে।

মিয়া গোলাম পরওয়ার জানান, সম্পাদকরা জামায়াতকে অতীতের বিরোধী দলগুলোর তুলনায় ব্যতিক্রম বলে মত দিয়েছেন। জামায়াত সংসদকে গঠনমূলক পন্থায় কার্যকর রাখতে চায়। তবে এজন্য সরকারকেও দায়িত্বশীল হতে হবে। শুধু বিরোধী দলের পক্ষে সংসদকে কার্যকর রাখা সম্ভব নয়।

মতবিনিময় শেষে দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, বিরোধী দলের কর্মকাণ্ডে সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন জামায়াতের আমির। তাদের কোনো ভুল হলে তা ধরিয়ে দেওয়ার পাশাপাশি পরামর্শ দেওয়ার কথাও বলেছেন তিনি। নিয়মিত সম্পাদকদের সঙ্গে বসার আগ্রহও জানিয়েছেন জামায়াত আমির।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে সংসদে জামায়াতে ইসলামী ও ১১ দলের ভূমিকা তুলে ধরেছেন আমির। জাতীয় সমস্যা, জনদুর্ভোগ এবং বিশেষ করে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে তৈরি সংকটের সমাধানে জামায়াতের ভূমিকার কথাও তুলে ধরা হয়। সংসদে ও সংসদের বাইরে জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, অতীতে প্রচলিত ও প্রথাগত বিরোধী দলের যে খারাপ অনুশীলন ছিল, সেই প্রথা ভেঙে দেশের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকারের ভালো কাজে সহযোগিতা এবং অন্যায় ও গণবিরোধী কাজ প্রতিরোধে জামায়াত যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তা সম্পাদকদের সামনে তুলে ধরা হয়েছে। সম্পাদকরা জামায়াতের এই নীতির প্রশংসা করেছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতের বিরোধিতা হবে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক। বৈঠকে দেশের বিরাজমান পরিস্থিতির পাশাপাশি ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। রাজপথে বিরোধী দল আন্দোলন করলেও দেশ যেন অস্থিতিশীল না হয়, সে বিষয়ে সম্পাদকরা পরামর্শ দিয়েছেন।

সরকারের ছয় মাস অতিবাহিত হওয়ার পর সম্পাদকদের সঙ্গে এটি জামায়াতের প্রথম মতবিনিময় সভা বলেও জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বর্তমান সরকারি দল জাতীয় সংসদে বিরোধীদলের এমপিদের সঙ্গে বৈষম্য করছে। উন্নয়নমূলক কাজ, বরাদ্দ, সংসদে কথা বলা, আইন প্রণয়ন ও বিভিন্ন নোটিশ গ্রহণের ক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, জামায়াত বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, গণভোটের গণরায় কার্যকর, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং প্রবাসীদের অধিকার রক্ষায় ভূমিকা পালন করছে। কিন্তু এরপরও স্পিকারের পক্ষ থেকে তারা ইনসাফপূর্ণ আচরণ পাচ্ছেন না। বরং বৈষম্যের শিকার হচ্ছেন।

মতবিনিময় সভায় জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, আব্দুর রব, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মাদ জাহিদুর রহমান ও দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি ও আতাউর রহমান সরকারসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ