শিরোনাম
◈ তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে চ্যালেঞ্জের মুখে পড়লেও অ‌স্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে পা‌রে : অ‌্যা‌লেক্স ক্যারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন আজ, ভোট দেবেন ৩৪৯ এমপি ◈ ২৮ আগস্ট বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ কোকেন পরীক্ষায় পজিটিভ, অ‌স্ট্রেলিয়ান কির‌গিয়স টেনিস থেকে সাময়িক নিষিদ্ধ ◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুখ আঁকড়ে ধরল অক্টোপাস, প্রাণপণ চেষ্টায় রক্ষা পেলেন জেলে (ভিডিও)

অক্টোপাসের শুঁড় দেখতে নরম মনে হলেও এগুলো দিয়ে প্রাণীটি কতটা শক্তি প্রয়োগ করতে পারে সেটি বেশ ভালোভাবেই টের পেয়েছেন মাছ ধরার এক জেলে। হাত দিয়ে তিনি একটি অক্টোপাস ধরার পর এটি তার মুখ আঁকড়ে ধরে।

যখন এটিকে তিনি ছাড়াতে যান তখন বেশ বেগ পোহাতে হয়েছে। খবর নিউইয়র্ক পোস্ট
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, গত মাসে ফিলিপাইনের এক জেলের সঙ্গে এ ঘটনা ঘটে। তিনি তার কাঠের ডিঙ্গি নৌকায় করে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন।

যখন অক্টোপাসটি তিনি হাত দিয়ে ধরে মুখের কাছে নেন তখনই এটি নিজের শুঁড় দিয়ে হঠাৎ এ জেলের মুখ চেপে ধরে।

যখন তিনি অক্টোপাসকে ছাড়াতে যান তখন তাকে বেশ বেগ পোহাতে হয়েছে। সবশেষে নিজেকে তিনি মুক্ত করতে সম্ভব হয়। নৌকায় লাগানো ক্যামেরায় ধরা পড়েছে এ মুহূর্তটি। এতে দেখা যাচ্ছে, অক্টোপাস একটা সময় তার পুরো মুখটিই চেপে ধরেছে।

এতে করে তার স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস ঝুঁকিতে পড়ে যায়।

তখন নিজেকে ছাড়াতে ওই জেলে বাঁশের একটি টুকরো হাতে নেন এবং এটির শরীরে বারবার আঘাত করেন। তাও অক্টোপাসটি তাকে ছাড়ছিল না। যখন ছাড়াতে সফল হন তখন প্রাণীটিকে আবার সমুদ্রে ছেড়ে দেন।

অক্টোপাস তার শুঁড় দিয়ে যে কোনো কিছুকে বেশ শক্তভাবে আঁকড়ে ধরতে পারে।

তাদের শুঁড়গুলো অনেক শক্তিশালী এবং অত্যন্ত স্পর্শকাতর। তারা রাসায়নিক উপস্থিতি এবং স্পর্শের মাধ্যমে আশপাশের জিনিসকে বুঝতে পারে।

ফিলিপাইনে অনেক প্রজাতির অক্টোপাস পাওয়া যায়। যারমধ্যে অত্যন্ত বিষাক্ত ব্লু-রিঙ্গড অক্টোপাসও আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়